এক্সপ্লোর

ধোনির সঙ্গে কথা বলতে হবে নির্বাচকদের, অবসর না নিলে আগ্রাসী ক্রিকেট খেলুক, মন্তব্য আজহারের

রায়াডুকে নিয়ে প্রসাদের ব্যাখ্যায় খুশি নন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক

হায়দরাবাদ: বিশ্বকাপ শেষ হওয়া ইস্তক তাঁর অবসর নিয়ে জল্পনা চলছে। মহেন্দ্র সিংহ ধোনি নিজে এ নিয়ে কিছু জানাননি। বরং ছুটি নিয়ে টেরিটোরিয়াল আর্মির প্রশিক্ষণ নিতে যাচ্ছেন। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের মতে, ধোনির সঙ্গে খোলাখুলি কথা বলা উচিত নির্বাচকদের। আজহারউদ্দিন বলেছেন, ‘একজন খেলোয়াড় খেলতে চায়। তবে কতদিন আর কীভাবে খেলা চালিয়ে যেতে চাইছে, সেটা নিয়ে নির্বাচকদের কথা বলতে হবে। বড় প্লেয়ারদের ক্ষেত্রে তার সঙ্গে কথা বলে আস্থা অর্জন করতে হয়। আমার মনে হয় একটা সিদ্ধান্ত হবে। তা নাহলে লোকে লিখতেই থাকবে ওর অবসর নেওয়া উচিত না অনুচিত তা নিয়ে। কারণ এখনও পর্যন্ত ধোনি নিজে কিছু বলেনি।’ অনেকেই মনে করছেন যে, ধোনির আর কিছু দেওয়ার নেই। তবে আজহার বলছেন, ‘যদি ও ফিট থাকে আর ভাল খেলে, তাহলে চালিয়ে যাওয়া উচিত। ও ফিট থাকলে আর পারফরম্যান্স ভাল হলে খেলে যেতে পারে। মাঝে মধ্যে প্রচুর ক্রিকেট খেলার পর আগ্রহটা হারিয়ে যায়। যদি ওর ইচ্ছেটা এখনও একশো শতাংশ থাকে, তাহলে খেলা চালিয়ে যেতে পারে।’ সেই সঙ্গে আজহার বলেছেন, ‘ধোনির কাছে আমার একটা অনুরোধ আছে। খেললে আগ্রাসীভাবে খেলো। একটা বয়সের পর রিফ্লেক্স কমে যায়। ধোনিকে দেখে সেটা মনে হচ্ছে না। ও নিজের সহজাত ক্রিকেটটা খেললে ভারতের ভালই হবে।’ পাশাপাশি আজহার মনে করেন, ধোনি তাঁর কেরিয়ার নিয়ে যে অবস্থানই নিক না কেন, সঠিক সিদ্ধান্তই নেবেন। ‘দুমাস বিশ্রাম চেয়েছে। তারপরই হয়তো বলবে কী করতে চায়। আমার মনে হয় সঠিক সিদ্ধান্তই নেবে,’ বলেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট ওপেনার চাওয়ায় অম্বাতি রায়াডুকে বিশ্বকাপে পাঠানো যায়নি। যদিও মানতে পারছেন না আজহার। বলেছেন, ‘বিকল্প হিসাবে কাউকে রাখা হলে পরিবর্ত দরকার হলে তাকেই সুযোগ দেওয়া উচিত। নির্বাচককে অধিনায়ক ও কোচের কথা মানতেই হবে তার কোনও মানে নেই। পরিষ্কার বলে দেওয়া যেত যে, না আমরা এই ক্রিকেটারকে পাঠাচ্ছি। অধিনায়ক থাকাকালীন আমিও অনেক ক্রিকেটারকে চাইতাম কিন্তু নির্বাচকেরা না বলে দিতেন। প্রসাদের ব্যাখ্যা মানতে পারছি না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs England: ম্যাচ হেরে আর্জেন্তিনার ফুটবলারকে চড় বেলিংহ্যামের, নিন্দের ঝড়, কী পদক্ষেপ করবে ফিফা?
Argentina vs England: ম্যাচ হেরে আর্জেন্তিনার ফুটবলারকে চড় বেলিংহ্যামের, নিন্দের ঝড়, কী পদক্ষেপ করবে ফিফা?
Thomas Tuchel: বিশ্ব ফুটবলে সমালোচনা হচ্ছে তাঁর কোচিংয়ের, যদিও পুরস্কার পেলেন তুখেল
বিশ্ব ফুটবলে সমালোচনা হচ্ছে তাঁর কোচিংয়ের, যদিও পুরস্কার পেলেন তুখেল
Shubman Gill Ranking: প্রথম ওয়ান ডে-তে ম্য়াচ জেতানো ইনিংস, ব্যাটারদের তালকায় শীর্ষে ওঠার হাতছানি গিলের
প্রথম ওয়ান ডে-তে ম্য়াচ জেতানো ইনিংস, ব্যাটারদের তালকায় শীর্ষে ওঠার হাতছানি গিলের
FIFA World Cup 2026: ইংল্যান্ডের হারের সব দায় তুখেলের? ইংল্যান্ড কোচের সমালোচনায় সোচ্চার সে দেশের প্রাক্তনীরাই
ইংল্যান্ডের হারের সব দায় তুখেলের? ইংল্যান্ড কোচের সমালোচনায় সোচ্চার সে দেশের প্রাক্তনীরাই

ভিডিও

TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৭.২৬): 'ED-র থেকে AB বেশি ভয়ঙ্কর', হিটলারের প্রসঙ্গ টেনে অভিষেককে নিশানা মদনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৭.২৬): ২১ জুলাইয়ের ঠিক আগে মমতার 'মিত্র'-বিয়োগ, ঋতব্রত শিবিরে ছায়াসঙ্গী মদনও
TMC Turmoil Deepens : পালাবদলের পর শুধুই ভাঙন! চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে কালীঘাট শিবির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget