এক্সপ্লোর

টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ পদের জন্য দরখাস্ত চাইবে বোর্ড, শাস্ত্রীকেও নতুন করে আবেদন করতে হবে

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ সহ সাপোর্ট স্টাফ পদের জন্য খুব শীঘ্রই নতুন করে দরখাস্ত চাওয়ার ঘোষণা করতে চলেছে বিসিসিআই। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের মেয়াদ শেষ হয়ে যাওযার পর বর্তমান কোচ রবি শাস্ত্রীকেও পদে বহাল থাকতে গেলে আবেদন জানাতে হবে।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ সহ সাপোর্ট স্টাফ পদের জন্য খুব শীঘ্রই নতুন করে দরখাস্ত চাইতে চলেছে বিসিসিআই। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের মেয়াদ শেষ হয়ে যাওযার পর বর্তমান কোচ রবি শাস্ত্রীকেও পদে বহাল থাকতে গেলে আবেদন জানাতে হবে। শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার ও ফিল্ডিং কোচ আর শ্রীধর সহ সাপোর্ট স্টাফদের কার্যকালের মেয়াদ বিশ্বকাপের পর আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। এই বর্দ্ধিত সময়ের মধ্যেই শেষ হচ্ছে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ( ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর)। তাঁরা ফের আবেদন জানাতে পারেন। তবে দলে একজন নতুন ট্রেনার ও ফিজিও নিয়োগ করা হবে। কারণ, এই পদে যাঁরা ছিলেন সেই শঙ্কর বসু ও প্যাটট্রিক ফারহার্ট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পরই দায়িত্ব ছেড়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ শুরু হচ্ছে ভারতীয় দলের। অনিল কুম্বলে আকস্মিকভাবে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর শাস্ত্রী ২০১৭-তে ভারতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তার আগে ২০১৪-র আগস্ট থেকে ২০১৬-র জুন পর্যন্ত টিম ইন্ডিয়ার ডিরেক্টর ছিলেন ৫৭ বছরের শাস্ত্রী। তবে শাস্ত্রীর কোচিংয়ে ভারত বড়সড় কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। কিন্তু চলতি বছরের গোড়ায় অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের নজির গড়েছে ভারত। বিসিসিআই-এর এক পদস্থ আধিকারিক বলেছেন, সাপোর্ট স্টাফ পদের জন্য দরখাস্ত চেয়ে দুই-একদিনের মধ্যেই আমাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি হবে। টিম ম্যানেজার পদের জন্যও নতুন করে আবেদন চাওয়া হবে। তামিলনাড়ুর প্রাক্তন অধিনায়ক ২০১৭-তে এক বছরের জন্য দলের ম্যানেজার নিযুক্ত হয়েছিলেন। তাঁর কার্যকালের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছিল।

সেরা শিরোনাম

Syed Mushtaq Ali T20: শিবম-শার্দুলদের দাপটে ১৭২ রানে অল আউট হায়দরাবাদ, কলকাতায় সূর্য-ঝড় উঠবে?
শিবম-শার্দুলদের দাপটে ১৭২ রানে অল আউট হায়দরাবাদ, কলকাতায় সূর্য-ঝড় উঠবে?
Argentina Football Team: ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্তিনা কোচ হিসাবে চুক্তি বাড়িয়ে ইতিহাসের দোরগোড়ায় লিওনেল স্কালোনি
২০৩০ সাল পর্যন্ত আর্জেন্তিনা কোচ হিসাবে চুক্তি বাড়িয়ে ইতিহাসের দোরগোড়ায় লিওনেল স্কালোনি
Manchester United: ক্যারিককে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই পচেত্তিনোকে নতুন কোচ হিসাবে বেছে নিল ম্য়ান ইউনাইটেড
ক্যারিককে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই পচেত্তিনোকে নতুন কোচ হিসাবে বেছে নিল ম্য়ান ইউনাইটেড
AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget