এক্সপ্লোর

জোফরা আর্চারের বাউন্সারে আহত হলেন স্টিভ স্মিথ, কিছুক্ষণ পরই ফের নামলেন ব্যাট হাতে

লর্ডসে চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চারের বলে আহত হলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ। জোফরা আর্চারের এই বাউন্সার তাঁর কানের নিচে ঘাড়ে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান স্মিথ।

লন্ডন: লর্ডসে চলতি অ্যাশেজ  সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চারের বলে আহত হলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ। জোফরা আর্চারের এই বাউন্সার তাঁর কানের নিচে ঘাড়ে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান স্মিথ। সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে আসেন ইংল্যান্ডের খেলোয়াড়রা। অস্ট্রেলিয়া দলের ফিজিও মাঠে এসে আঘাত পরীক্ষা করে দেখেন। চলে আসেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড-উভয় দলের মেডিক্যাল কর্মীরা। শুশ্রুষার পর তিনি উঠে দাঁড়ান।কিন্তু অস্ট্রেলিয়া দলের চিকিত্সক রিচার্ড শ-র সঙ্গে বেশ  কিছুক্ষণ আলোচনার  পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে চলে যান স্মিথ। যখন আহত হন তখন স্মিথ ১৫২ বলে ৮০ রানে ব্যাটিং করছিলেন। প্যাভিলিয়নে ফেরত যাওয়ার পর পিটার সিডল আউট হতেই  ফের ব্যাট করতে নেমে পড়েন তিনি। তবে আর মাত্র ১২ রান যোগ করে আউট হন স্মিথ। এই সিরিজের তৃতীয় শতরান থেকে মাত্র ৮ রান দূরেই থামতে হল তাঁকে। স্মিথ যখন রিটায়ার্ড হার্ট হয়েছিলেন, তখন অস্ট্রেলিয়ার রান ছিল ছয় উইকেটে ২০৩। তিনি যখন মাঠের বাইরে যাচ্ছিলেন তখন দর্শকরা করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান। সিরিজের প্রথম টেস্টে বার্মিহামে দলের জয়ের নায়ক ছিলেন তিনিই। ওই টেস্টের দুটি ইনিংসের শতরান আসে তাঁর ব্যাট থেকে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৫৮ রানের জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ২৫০ রানে শেষ হয়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

T20 World Cup: বিশ্বকাপজয়ী সূর্য-ব্রিগেডের জন্য বিরাট অঙ্কের পুরস্কার ঘোষণা, নিজের রেকর্ড ভাঙল BCCI!
বিশ্বকাপজয়ী সূর্য-ব্রিগেডের জন্য বিরাট অঙ্কের পুরস্কার ঘোষণা, নিজের রেকর্ড ভাঙল BCCI!
IPL 2026: আইপিএলজয়ী মহাতারকাকে কোচের পদে নিয়োগ করল শুভমন গিলদের গুজরাত টাইটান্স
আইপিএলজয়ী মহাতারকাকে কোচের পদে নিয়োগ করল শুভমন গিলদের গুজরাত টাইটান্স
T20 World Cup 2026: 'আপনিই শিখিয়েছিলেন কর্তব্য সবার আগে', সদ্য প্রয়াত বাবার উদ্দেশে আবেগঘন পোস্ট বিশ্বজয়ী রিঙ্কুর
'আপনিই শিখিয়েছিলেন কর্তব্য সবার আগে', সদ্য প্রয়াত বাবার উদ্দেশে আবেগঘন পোস্ট বিশ্বজয়ী রিঙ্কুর
Gautam Gambhir: টি-২০ বিশ্বকাপ জিতেই পরের লক্ষ্যের কথা শুনিয়ে দিলেন গুরু গম্ভীর, পাখির চোখ ২০২৭
টি-২০ বিশ্বকাপ জিতেই পরের লক্ষ্যের কথা শুনিয়ে দিলেন গুরু গম্ভীর, পাখির চোখ ২০২৭

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget