এক্সপ্লোর

Brendan Taylor Banned: গড়াপেটার প্রস্তাব গোপন, কোকেন সেবন! জোড়া কাঁটায় নির্বাসিত টেলর

ICC Bans Brendan Taylor: তিনি গড়াপেটা করেননি। গড়াপেটা করার প্রস্তাব পেয়েছিলেন। সঙ্গে করেছিলেন কোকেন সেবন। জোড়া কাঁটায় বিদ্ধ হয়ে কড়া শাস্তিও পেলেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন টেলর।

দুবাই: তিনি গড়াপেটা করেননি। গড়াপেটা করার প্রস্তাব পেয়েছিলেন। সঙ্গে করেছিলেন কোকেন সেবন। যা ডোপিংয়ের সমতুল্য। জোড়া কাঁটায় বিদ্ধ হয়ে কড়া শাস্তিও পেলেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন টেলর (Brendan Taylor)। তাঁকে যে কোনওরকম ক্রিকেটীয় কাজকর্ম থেকে সাড়ে তিন বছরের জন্য নির্বাসিত করেছে আইসিসি (ICC)।

ফের গড়াপেটার অভিযোগ নিয়ে তোলপাড় বিশ্বক্রিকেট। জিম্বাবোয়ের (Zimbabwe Cricket Team) প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন টেলর (Brendan Taylor) কয়েকদিন আগে মুখ খুলেছিলেন স্পট ফিক্সিং নিয়ে। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে তিনি জানান যে, এক ভারতীয় ব্যবসায়ী তাঁকে ম্য়াচ গড়াপেটা করার জন্য় চাপ দিয়েছিলেন! এবং তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল। এই বিষয়ে আইসিসি-র দুর্নীতি দমন শাখার কাছে জানাতে চার মাস দেরি করায় তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একাধিক বছরের জন্য় নির্বাসিত করা হবে, তা কার্যত নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত তাই হল।

গড়াপেটার প্রস্তাব পেয়েও আইসিসিকে যথা সময়ে জানাননি। তাই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তাঁকে নির্বাসিত করল। জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক টেলর সবিস্তারে বর্ণনা করেছেন, কীভাবে এমন অন্ধকার জগতে তিনি জড়িয়ে পড়েন। জানিয়েছেন, মাদক সেবনের ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে কীভাবে ভারতীয় বুকি স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেয়। টেলর জানিয়েছেন, ২০১৯ সালের অক্টোবরে এক ভারতীয় ব্যবসায়ীর আমন্ত্রণে সাড়া দিয়ে এদেশে এসেছিলেন তিনি। তাঁকে জিম্বাবোয়েতে একটি টি-২০ লিগ আয়োজন ও তার স্পনসরশিপ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্যই ডাকা হয়েছিল। খরচ বাবদ ১৫ হাজার মার্কিন ডলার দেওয়া হয়েছিল।

তবে যে সব ব্যবসায়ীর সঙ্গে তাঁর বৈঠক হয়, প্রত্যেকের মতো সেই রাতে তিনি কোকেন সেবন করেছিলেন। তবে পরের দিন সেই ভিডিও দেখিয়েই তাঁকে ব্ল্যাকমেল করা হয় এবং স্পট ফিক্সিং করার প্রস্তাব দেওয়া হয়।

টেলর জানিয়েছেন, জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের কাছ থেকে দীর্ঘদিন কোনও পারিশ্রমিক না পাওয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবোয়ের অংশ নেওয়া নিয়ে সংশয়ের জন্যই ভারতীয় ব্যবসায়ীর প্রস্তাব মতো এদেশে এসেছিলেন বলে জানিয়েছেন টেলর। সঙ্গে তিনি এও জানিয়েছেন যে, নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থেই তিনি কিছুদিন মুখ বন্ধ করেছিলেন। তবে মাস চারেক পরে আইসিসিকে সব কিছু জানানোই মনস্থির করেন। যদিও গড়াপেটার প্রস্তাব পেয়েও আইসিসিকে জানানোর এমন দেরি বরদাস্ত করেনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

তবে টেলর এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, আর যাই হোক, বুকিদের প্রস্তাব মতো কখনও কোনও ম্যাচে গড়াপেটা করেননি তিনি। কোনওরকম ক্রিকেট দুর্নীতির সঙ্গে তিনি কখনও জড়াননি বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে।

চার-ছক্কার ফুলঝুরিতে ম্যাচ জেতাচ্ছেন গেল, হাহুতাশ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের

সেরা শিরোনাম

Sarfaraz Khan: তাঁর বিরুদ্ধে সাজঘরের তথ্য ফাঁসের অভিযোগ উঠে, সেইসময় গৌতম গম্ভীর ফোন করে কী বলেছিলেন সরফরাজকে?
তাঁর বিরুদ্ধে সাজঘরের তথ্য ফাঁসের অভিযোগ উঠে, সেইসময় গৌতম গম্ভীর ফোন করে কী বলেছিলেন সরফরাজকে?
Angkrish Raghuvanshi: ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ
ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ
KL Rahul: সাফল্য পেতে ছয় মাস আগে থেকেই হোমওয়ার্ক শুরু করেছিলেন, সেঞ্চুরির পর দাবি কেএল রাহুলের
সাফল্য পেতে ছয় মাস আগে থেকেই হোমওয়ার্ক শুরু করেছিলেন, সেঞ্চুরির পর দাবি কেএল রাহুলের
Suryakumar Yadav: মুস্তাক আলিতে ভাল পারফরম্যান্স করলেও জাতীয় দলের জন্য সূর্যকুমারকে আর ভাবা হচ্ছে না, জানাল বোর্ড
মুস্তাক আলিতে ভাল পারফরম্যান্স করলেও জাতীয় দলের জন্য সূর্যকুমারকে আর ভাবা হচ্ছে না, জানাল বোর্ড

ভিডিও

West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget