এক্সপ্লোর

ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডে তরুণদের পারফরম্যান্সে খুশি বিরাট কোহলি

ডাবলিন: ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডে দু’টি টি-২০ ম্যাচেই ভারতীয় দল সহজ জয় পাওয়ায় খুশি অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘আমরা ইংল্যান্ড সফরে যাওয়ার আগে চাইছিলাম সব ব্যাটসম্যানই রান করুক এবং সব বোলার অবদান রাখুক। দু’টি ইনিংসেই ব্যাটসম্যানদের পারফরম্যান্সে আমি খুশি। সবাই এত ভাল ব্যাট করছে, দল বাছাইয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এটা দলের পক্ষে ভাল। যাকেই সুযোগ দেওয়া হয়েছে, সে সেই সুযোগ দু’হাতে লুফে নিয়েছে। এটা যে কোনও দলের পক্ষেই ভাল। এই ধরনের ম্যাচগুলিতে আমাদের রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করার সুযোগ পাওয়া গিয়েছে। ভারতীয় দল দুর্দান্ত একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তরুণ খেলোয়াড়রা সুযোগ কাজে লাগাচ্ছে দেখে ভাল লাগছে।’ গতকাল দ্বিতীয় টি-২০ ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪৩ রানে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। প্রথমে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের ৭০ ও সুরেশ রায়নার ৬৯ রানের সুবাদে ভারতীয় দল ৪ উইকেটে ২১৩ রান করে। জবাবে ১২.৩ ওভারে মাত্র ৭০ রানেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। যুজবেন্দ্র চাহল ও কুলদীপ যাদব তিনটি করে উইকেট নেন। এই ম্যাচে অভিষেক হয় এবারের আইপিএল-এ ২১টি উইকেট নেওয়া সিদ্ধার্থ কউলের। তিনি ২ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে একটি উইকেট নেন। সিনিয়রদের পাশাপাশি তরুণদেরও ভাল পারফরম্যান্সে ইংল্যান্ড সফরের আগে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে ভারতের অধিনায়কের। ইংল্যান্ড সফর প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘বিপক্ষে কোন দল, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা নিজেদের শক্তির উপর জোর দিচ্ছি। বিপক্ষ দল ভাল খেলার চেষ্টা করলে আমাদের ব্যাটসম্যানদেরও ভাল খেলার ক্ষমতা আছে। এছাড়া আমাদের দু’জন রিস্ট স্পিনার আছে। তাতে আমরা বাড়তি সুবিধা পাব বলেই বিশ্বাস করি। ইংল্যান্ড ভাল দল। তবে আমাদের শক্তির উপর ভরসা আছে। আমরা যদি নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারি, তাহলে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
Portugal News Coach: ৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
FIFA World Cup 2026: নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
Spain Vs Belgium: ৪০ মাস অপরাজিত স্পেনের রক্ষণ ভাঙার পরীক্ষা বেলজিয়ামের, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা?
৪০ মাস অপরাজিত স্পেনের রক্ষণ ভাঙার পরীক্ষা বেলজিয়ামের, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget