এক্সপ্লোর

এখনও অনেক শেখা বাকি, বলছেন বুমরাহ

এখনও পর্যন্ত ১২টি টেস্ট খেলে ৬১ উইকেট নিয়েছেন বুমরাহ। তাঁর গড় ১৯.৩১।

কিংস্টন: আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক নজির গড়ে চলেছেন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্টে তিনি হ্যাটট্রিকও করে ফেলেছেন। তবে তা সত্ত্বেও এই পেসার বলছেন, এখনও তাঁর অনেক কিছু শেখা বাকি। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুমরাহ বলেছেন, ‘আমরা যদি এই ম্যাচ জিততে পারি, তাহলে আমি উইকেট না পেলেও কোনও ব্যাপার না। আমার লক্ষ্য হল দলের সাফল্যে অবদান রাখা। সেটা উইকেট নিয়েই হোক বা বিপক্ষের উপর চাপ তৈরি করে, সবরকমভাবে দলকে সাহায্য করতে চাই।’ এখনও পর্যন্ত ১২টি টেস্ট খেলে ৬১ উইকেট নিয়েছেন বুমরাহ। তাঁর গড় ১৯.৩১। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসারের স্বীকৃতি পেয়েছেন তিনি। তবে তারপরেও এই পেসার বলছেন, ‘আমি মাত্র ১২টি ম্যাচ খেলেছি। আমি অনেক কিছু শিখছি, ভবিষ্যতে আরও শিখতে হবে। আমাকে ভারতে ম্যাচ খেলতে হবে। আমার টেস্ট কেরিয়ারের শুরুটা ভাল হয়েছে। আমি অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছি। আমি ইংল্যান্ডে অনেক ম্যাচ খেলেছি। সেখানে ডিউক বলে খেলা হওয়ায় অনেক বেশি মুভমেন্ট পেয়েছি। ফলে আউটস্যুইং, ইনস্যুইং করার ক্ষেত্রে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। সেই অভিজ্ঞতা আমাকে ওয়েস্ট ইন্ডিজেও সাহায্য করছে।’

সেরা শিরোনাম

Kumar Sangakkara: পরিবার নিয়ে বিমানবন্দরে হেনস্থার মুখে কিংবদন্তি ক্রিকেটার, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন
পরিবার নিয়ে বিমানবন্দরে হেনস্থার মুখে কিংবদন্তি ক্রিকেটার, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন
IND vs NZ: একাদশে হতে পারে বদল, চতুর্থ টি-টোয়েন্টিতে কখন, কোথায় মুখোমুখি হবে ভারত-নিউজিল্য়ান্ড?
একাদশে হতে পারে বদল, চতুর্থ টি-টোয়েন্টিতে কখন, কোথায় মুখোমুখি হবে ভারত-নিউজিল্য়ান্ড?
IND vs NZ: লক্ষ্য ওয়ান ডে সিরিজ, অকল্যান্ডে পৌঁছেই নেট প্র্যাক্টিস শুরু গিলের
লক্ষ্য ওয়ান ডে সিরিজ, অকল্যান্ডে পৌঁছেই নেট প্র্যাক্টিস শুরু গিলের
IND vs NZ: 'অর্শদীপকে বিশ্রাম দিয়ে ময়ঙ্ককে খেলানো হোক', একাদশে পরিবর্তনের বার্তা প্রাক্তন ওপেনারের
'অর্শদীপকে বিশ্রাম দিয়ে ময়ঙ্ককে খেলানো হোক', একাদশে পরিবর্তনের বার্তা প্রাক্তন ওপেনারের

ভিডিও

Trinamool Congress |
Nitin Nabin-র নেতৃত্বে সোমবার কলকাতায় BJP-র মহামিছিল, কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক
Javed Ahmed Khan | জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে অভিযানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
West Bengal Political News | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির
West Bengal Politics |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget