এক্সপ্লোর

গতির আগুনে প্রতিপক্ষকে ছারখার করে দিতে পারে বুমরা, বলছেন জেফ থমসন

থমসনের মতে, বিশ্বকাপে কাগিসো রাবাডা ও বুমরাই হয়ে উঠতে পারেন সেরা দুই পেসার। পাশাপাশি অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে নিয়েও আশাবাদী তিনি

নয়াদিল্লি: আইপিএলে ১৬ ম্যাচে ১৯ উইকেট। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের নায়ক। সেই যশপ্রীত বুমরা এবার বড় সার্টিফিকেট পেয়ে গেলেন। তাঁকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন কিংবদন্তি জেফ থমসন। প্রাক্তন অস্ট্রেলীয় পেসার বললেন, বিশ্বকাপে প্রতিপক্ষ দলকে গতির আগুনে ছারখার করে দিতে পারেন বুমরা। থমসন নিজে সর্বকালের অন্যতম সেরা ফাস্টবোলার। গতি দিয়ে বিপক্ষ ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে ছাড়তেন। স্বাভাবিকভাবেই গতিকে তিনি বরাবরই ফাস্টবোলারদের অন্যতম প্রধান অস্ত্র মনে করেন এবং বুমরার গতি দেখে তিনি মুগ্ধ। আইপিএল ফাইনালের পর মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর বুমরাকে বিশ্বের সেরা বোলার হিসাবে ব্যাখ্যা করেছিলেন। এবার গুজরাতের পেসারকে নিয়ে উচ্ছ্বসিত থমসনও। নতুন বলে ডেনিস লিলির প্রাক্তন পার্টনার বলেছেন, 'বুমরা অসাধারণ। ওর সেরাটা এখনও বাকি রয়েছে। ওর বলের গতি যে কোনও বিপক্ষকে ছারখার করে দিতে পারে। পাশাপাশি ও বলের গতির চমৎকার তারতম্য ঘটায়। তাই মাঝে মধ্যে ওর বোলিং বুঝতে পারাটা ভীষণ কঠিন হয়ে যায়। আমি এমন কোনও ব্যাটসম্যানকে দেখিনি যে ওকে ভালভাবে বুঝতে পারছে। ওর বোলিং অ্যাকশন বেশ ব্যতিক্রমী এবং সেজন্য বুমরা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে।' থমসনের মতে, বিশ্বকাপে কাগিসো রাবাডা ও বুমরাই হয়ে উঠতে পারেন সেরা দুই পেসার। পাশাপাশি অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে নিয়েও আশাবাদী তিনি। যদিও স্টার্কের ফর্ম নিয়ে উদ্বিগ্ন থমসন। বলেছেন, 'আশা করছি বিশ্বকাপে মিচেল স্টার্ক ছন্দে থাকবে। স্টার্ক যদি নিজের দক্ষতা অনুযায়ী বল করতে পারে, বিশ্বের যে কোনও ভাল পেসারের সমকক্ষ। ও অস্ট্রেলিয়া দলের সম্পদ। ওকে গতির পাশাপাশি নিয়ন্ত্রণের দিকেও নজর রাখতে হবে।' পাশাপাশি অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দলে জস হ্যাজলউডকে না দেখে বিরক্ত থমসন। বলেছেন, 'প্যাট কামিন্স আমার চোখে খারাপ নয়। প্রতিভা রয়েছে। আমাদের দলে হ্যাজলউড নেই। ওকে রাখা উচিত ছিল।' সঙ্গে যোগ করেছেন, 'তবে আমাদের বোলিং আক্রমণ বেশ ভাল।'

সেরা শিরোনাম

Asian Games 2026 : বাংলাদেশকে ১০ গোলে দুরমুশ করল ভারত, সেমিফাইনালে লড়াই চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে
বাংলাদেশকে ১০ গোলে দুরমুশ করল ভারত, সেমিফাইনালে লড়াই চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে
Vozinha: 'শান্তি হারিয়েছি, সুযোগ থাকলে আগের জীবনটাই বেছে নিতাম', বলছেন বিশ্বকাপের চমক ভোজিনহা
'শান্তি হারিয়েছি, সুযোগ থাকলে আগের জীবনটাই বেছে নিতাম', বলছেন বিশ্বকাপের চমক ভোজিনহা
Asian Games 2026: বৃষ্টি কাঁটা সামলে এশিয়ান গেমসে একদিনে ৮ পদক জিতল ভারত, জ্যাভলিনে জোড়া সাফল্য
বৃষ্টি কাঁটা সামলে এশিয়ান গেমসে একদিনে ৮ পদক জিতল ভারত, জ্যাভলিনে জোড়া সাফল্য
Bengal Cricket Exclusive: রঞ্জির আগে প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটি যাচ্ছে বাংলা, অধিনায়ক সুদীপ, দলে পোড়েল
রঞ্জির আগে প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটি যাচ্ছে বাংলা, অধিনায়ক সুদীপ, দলে পোড়েল

ভিডিও

University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget