এক্সপ্লোর

বুমরাহর বোলিংয়ের মুখোমুখি হওয়াটা রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো, তবে ফারাকটা গড়ে দিয়েছে পূজারার ব্যাটিং: হজ

সিডনি:  ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহর মুখোমুখি হওয়াটা যে কোনও ব্যাটসম্যানের কাছে রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো। এমনই মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হজ। তবে  তাঁর মতে, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি সিরিজে দু দলের পার্থক্য হল তিন নম্বরে চেতেশ্বর পূজারার ব্যাটিং। ৩ জানুয়ারি সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট শুরু হচ্ছে। ভারত সিরিজে ২-১ এগিয়ে রয়েছে। হজ বলেছেন, পূজারা দুই দলের মধ্যে ফারাকটা গড়ে দিয়েছে। দুই দলের বোলিং শক্তিশালী। পার্থ টেস্টের প্রথম সেশন (অস্ট্রেলিয়া করেছিল বিনা উইকেটে ১১২) ও মেলবোর্নে মায়াঙ্ক আগরওয়াল ছাড়া দুই দলের চার ওপেনারকেই নাজেহাল হতে হয়েছে। কিন্তু তিন নম্বরে পূজারা আধিপত্য নিয়ে ব্যাট করেছে। ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।  শুধুই সহজে উইকেট ছুঁড়ে দিয়ে আসছে না পূজারা, সেই সঙ্গে ম্যাচটাও বের করে নিয়ে আসছে। মেলবোর্ন টেস্টে ১৩৭ রানে জিতে সিরিজে ফের এগিয়ে গিয়েছে। বক্সিং ডে টেস্টে পূজারা প্রথম ইনিংসে অনবদ্য সেঞ্চুরি করেন। হজ বলেছেন, অ্যাডিলেড ও পারথে খুব ভালো বোলিং করেছিল নাথন লায়ন। কিন্তু মেলবোর্নে লায়নকে সেভাবে প্রভাব বিস্তার করতে দেয়নি পূজারা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বাদ পড়ার পর দুরন্তভাবে ফিরে এসেছে ও। টি ২০ ক্রিকেটে না খেলে ও ইয়র্কশায়ারের হয়ে খেলতে গিয়েছিল। কঠোর পরিশ্রমের পুরস্কার বেশ ভালোমতোই পেয়েছে পূজারা।  কিংস ইলেভেন পঞ্জাব দলের প্রাক্তন কোচ ভারতীয় পেস অ্যাটাক বিশেষ করে বুমরাহর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, বুমরার বোলিংয়ের মুখোমুখি হওয়াটা দুঃস্বপ্নের মতো। যে কোনও বোলারকে প্রশ্ন করলেই উত্তর পাওয়া যাবে যে, ও অন্যতম বিপজ্জনক বোলার। ও বলে গতি রয়েছে, সেই সঙ্গে নিশানা অভ্রান্ত এবং বল দুদিকেই মুভ করাতে পারে। টেস্ট ম্যাচে বোলারের কাছ থেকে এটাই চাওয়া হয়। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ কাঙ্খিত পারফর্ম করতে পারছে না বলেও মন্তব্য করেছেন হজ।

সেরা শিরোনাম

Anshul Comboj: কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
SAFF Championship: ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ
ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ
Bengal vs Maharashtra Day 3: ইডেনে দ্বিতীয় ইনিংসেও কাঁপুনি বাংলার ব্যাটিংয়ে, রঞ্জি ম্যাচের শেষ দিন থ্রিলার?
ইডেনে দ্বিতীয় ইনিংসেও কাঁপুনি বাংলার ব্যাটিংয়ে, রঞ্জি ম্যাচের শেষ দিন থ্রিলার?
Gill On Rohit: 'রোহিত ভাইয়ের করা রান আউটটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল', হিটম্য়ানকে প্রশংসায় ভরালেন গিল
'রোহিত ভাইয়ের করা রান আউটটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল', হিটম্য়ানকে প্রশংসায় ভরালেন গিল

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget