এক্সপ্লোর

Durand Cup Semifinal: ডুরান্ডের সেমিতে আজও কি জ্বলে উঠবেন? ইস্টবেঙ্গলকে ট্রফি জেতাতে মরিয়া র্জডন এলসি

East Bengal: এলসি আরও জনপ্রিয় হয়ে উঠেছেন গত ম্যাচে প্রথম মিনিটেই অসাধারণ এক গোল করায়। সে দিন যুবভারতীতে রীতিমতো পরিকল্পিত গোল করেন এলসি।

কলকাতা: তিনি যে ইস্টবেঙ্গলকে (East Bengal) সাফল্য এনে দিতেই কলকাতায় এসেছেন, তা স্পষ্ট জানিয়ে দিলেন অস্ট্রেলীয় ডিফেন্ডার জর্ডন এলসি। পারথ্ গ্লোরি থেকে কলকাতার ইস্টবেঙ্গলে আসার পর থেকেই সমর্থকদের মনে ছাপ ফেলেছেন এই ডিফেন্ডার। ২৯ বছর বয়সী এই ফুটবলার তো যথেষ্ট দায়িত্ব নিয়ে রক্ষণ সামলাচ্ছেনই, তার ওপর চলতি ডুরান্ড কাপের (Durand Cup Semifinal) কোয়ার্টার ফাইনালে গোকুলাম কেরালা এফসি-র বিরুদ্ধে প্রথম মিনিটে দুর্দান্ত এক গোল করে সমর্থকদের মনও জয় করে নিয়েছেন।

সমর্থকেরা (East Bengal Fans) যে ভাবে দলের পাশে দাঁড়িয়েছেন এবং প্রতি ম্যাচে তাঁদের জন্য গলা ফাটাচ্ছেন, তা দেখে মুগ্ধ ও কৃতজ্ঞ এলসি। ক্লাবের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “আমি এখানে এসে সময়টা খুব উপভোগ করছি। এখানে আসার আগে আমি সমর্থকদের সম্পর্কে অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছিলাম। ওরা কতটা ফুটবলপাগল ও আবেগপ্রবণ, সবই শুনেছিলাম। তখন বুঝতে পারিনি, ঠিক কতটা পাগল ওরা। কিন্তু এখানে এসে ডার্বিতে বুঝতে পারি, সত্যিই কতটা তীব্র আবেগ রয়েছে ওদের মধ্যে”।

এলসি আরও জনপ্রিয় হয়ে উঠেছেন গত ম্যাচে প্রথম মিনিটেই অসাধারণ এক গোল করায়। সে দিন যুবভারতীতে রীতিমতো পরিকল্পিত গোল করেন এলসি। যেমন অনুশীলনের মাঠে তাঁরা করে থাকেন। ডানদিক থেকে ছোট কর্নারের পর বোরহা হেরেরার ক্রস উড়ে যায় বক্সের সামনের দিকে। ওখানে ছিলেন মহেশ সিং, যিনি হেড করে বল পাঠিয়ে দেন গোলের সামনে এলসির কাছে। অসাধারণ হেডে এলসি বল জালে জড়িয়ে দেন। ঘটনার আকস্মিকতায় থতমত খেয়ে যানগোকুলামের ফুটবলাররা এবং স্টেডিয়ামের গ্যালারি উচ্ছ্বাসে ফেটে পড়ে। এই গোলের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ কার্যত লাল-হলুদ বাহিনীর হাতে চলে যায়।

এই গোলের পর থেকেই তাঁকে নিয়ে সমর্থকদের আগ্রহ আরও বেড়ে গিয়েছে এবং এলসিও ব্যাপারটা দারুন উপভোগ করছেন। বলেন, “যে দিন থেকে কলকাতায় এসেছি, আমার মনে হচ্ছে এই সমর্থকদের সঙ্গে আমার সম্পর্ক অনেকদিনের। এই দলের জন্য ভাল পারফরম্যান্স দেখানোর ইচ্ছেটা খুব বেড়ে গিয়েছে। কুব উপভোগ্য অভিজ্ঞতা হচ্ছে আমার”।

ডুরান্ড কাপে নামার পর থেকে একটিও ম্যাচ হারেনি ইস্টবেঙ্গল এফসি। এ মরশুমের আগে দলে যোগ দেওয়া স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাতের প্রশিক্ষণে দলটার মধ্যে ফের চনমনে ভাব দেখা গিয়েছে। গত তিন বছর ব্যর্থতার অন্ধকারে ডুবে থাকার পর এই মরশুম থেকে যে ফের আলোয় আসতে শুরু করেছে তারা, তা বোঝা যায় মরশুমের প্রথম ডার্বি থেকেই। সাড়ে চার বছর পর চিরপ্রতিদ্বন্দী মোহনবাগান এসজি-কে হারায় তারা। তাই এই মরশুমের দলের ওপর ফের আশায় বুক বাঁধা শুরু করেছে লাল-হলুদ সমর্থকেরা।                                                                                                                             তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget