এক্সপ্লোর

দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলতে ৪৫০-৫০০ রান ভালো স্কোর হবে, মনে করছেন ময়াঙ্ক

চলতি পুনে টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেছেন ভারতের ওপেনার ময়াঙ্ক অগ্রবাল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টেও দুরন্ত দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে শতরানের ইনিংসে ময়াঙ্কের মানসিক দৃঢ়তার আরও একবার প্রতিফলন ঘটল।

পুনে: চলতি পুনে টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেছেন ভারতের ওপেনার ময়াঙ্ক অগ্রবাল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টেও দুরন্ত দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে শতরানের ইনিংসে ময়াঙ্কের মানসিক দৃঢ়তার আরও একবার প্রতিফলন ঘটল। সর্বোচ্চ পর্যায়ে নিজের ব্যাটিংয়ের উন্নতির জন্য মানসিক শৃঙ্খলারই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করছেন ময়াঙ্ক। বিশাখাপত্তনম টেস্টে ২১৫ রানই ছিল টেস্টে তাঁর প্রথম তিন সংখ্যার রান। এরপর পুনে টেস্টেও সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বীরেন্দ্র সহবাগের পর ভারতীয় ওপেনার হিসেবে ময়াঙ্কই পরপর দুটি টেস্টে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একই টেস্টের উভয় ইনিংসে ভারতীয় ওপেনার হিসেবে একমাত্র রোহিত শর্মাই সেঞ্চুরি করেছেন। পুনে টেস্টের প্রথম দিনের শেষে ময়াঙ্ক বলেছেন, পরপর শতরান করতে পেরে আমি খুশি। এটা দারুণ একটা অনুভূতি। বিশাখাপত্তনমে দিলীপ সরদেশাই, বিনোদ কাম্বলি ও করুণ নায়ারের পর চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরিকে দ্বিশতরানে পরিণত করেছিলেন ময়াঙ্ক। তিনি বলেছেন, চলতি টেস্টে দল খুব ভালো জায়গায় রয়েছে। টসে জিতে প্রথমে ব্যাটিং নেওয়া হয়েছে। একজন কম ব্যাটসম্যান নিয়ে খেলছে দল। এই পরিস্থিতিতে রান করাটা খুব ভালো বিষয়। এমন এক একটা সময় গিয়েছে, যখন রান সহজে আসছিল না। ওরা বেশ কয়েকবার নিয়ন্ত্রিত স্পেল করেছে এবং আমাদের সহজে রান করতে দেয়নি। তাঁর ব্যাটিং সংক্রান্ত দৃষ্টিভঙ্গি ও এজন্য কী ধরনের প্রস্তুতি তিনি নিয়েছিলেন, এই প্রশ্নের উত্তরে ময়াঙ্ক বলেছেন, প্রচুর দূরপাল্লার দৌড়, ধ্যান ও নিজের খেলা নিয়ে কাজ করেছেন তিনি। এটা পুরোদস্তুর মানসিক শৃঙ্খলার ব্যাপার। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম ঘন্টা ময়াঙ্ক ও রোহিত শর্মা সতর্কতার সঙ্গে খেলেন। পিচে তখনও আর্দ্রতা ছিল এবং সাহায্য পাচ্ছিলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা ও ভার্নন ফিল্যান্ডার। গতকাল ভারতের যে তিনটি উইকেট পড়েছে, সেই তিনটিই দখল করেছেন রাবাডা। ময়াঙ্ক বলেছেন, দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলতে ৪৫০-৫০০ রান খুব ভালো স্কোর হবে.. দ্বিতীয়বার ব্যাট করতে হবে কিনা, জানি না। প্রথম দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ২৭৩। বিরাট কোহলি (অপরাজিত ৬৩) ও আজিঙ্কা রাহানে (অপরাজিত ১৮) ক্রিজে রয়েছেন।

সেরা শিরোনাম

India vs Sri Lanka 2nd Test Live : ব্যক্তিগত ৬ রানে ফার্নান্ডোর বলে ক্যাচ আউট সারাংশ, ক্রিজে এলেন পন্থ
ব্যক্তিগত ৬ রানে ফার্নান্ডোর বলে ক্যাচ আউট সারাংশ, ক্রিজে এলেন পন্থ
Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget