এক্সপ্লোর

চ্যাম্পিয়ন্স ট্রফি: ম্যাঞ্চেস্টার বিস্ফোরণের পর ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে চিন্তায় বিসিসিআই

নয়াদিল্লি: জুন থেকেই ইংল্যান্ডে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ম্যাঞ্চেস্টার বিস্ফোরণের জেরে টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয়। বহু টালবাহানার পর আইসিসি-বিরোধিতায় সাময়িক ইতি টেনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। কিন্তু, এদিন ম্যাঞ্চেস্টারের জঙ্গি হামলা ফের টুর্নামেন্টকে ঘিরে বড়-সড় প্রশ্নচিহ্ন তৈরি করে দিল। আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি-র জোড়া টুর্নামেন্ট। ১ জুন থেকে ১৮ জুন অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর, ২৪ জুন থেকে ২৩ জুলাই মহিলাদের বিশ্বকাপ। ম্যাঞ্চেস্টারকাণ্ডের পর ইংল্যান্ডে ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট টিমের নিরাপত্তা কতটা নিশ্চিত? এই প্রশ্ন তুলেই এদিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কথাবার্তা বলে ভারতীয় বোর্ড। ভারতীয় বোর্ডের অ্যান্টি কোরাপশন সিকিউরিটি ইউনিট-এর প্রধান তথা দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার নীরজ কুমার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ইংল্যান্ডে গিয়ে পৌঁছেছেন। তিনিই এ-ব্যাপারে আইসিসির সঙ্গে কথা বলেন। আইসিসির আশ্বাস, চ্যাম্পিয়ন্স ট্রফি ও মহিলাদের বিশ্বকাপের নিরাপত্তাব্যবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আইসিসি ও ইসিবি। দু’টি টুর্নামেন্টেরই নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে। টুর্নামেন্ট চলাকালীন প্রত্যেক ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করব আমরা। এ আমাদের অঙ্গীকার। তবে, ভারতীয় ক্রিকেটারদের জন্য বেশ কিছু নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে ভারতীয় বোর্ড। অনুশীলন ছাড়া টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে কোনও ক্রিকেটার বের হতে পারবেন না। দৈনন্দিন কর্মসূচির বাইরে অন্য কোনও কাজে বেরোতে হলে, তাও টিম ম্যানেজমেন্টকে জানাতে হবে। ১ জুন শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও, ম্যাঞ্চেস্টারে কোনও ম্যাচ খেলা হবে না। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে লন্ডন, বার্মিংহ্যাম ও কার্ডিফে। তবে, ইংল্যান্ডে পৌঁছে কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঢাকা পড়বেন বিরাট-বাহিনী।

সেরা শিরোনাম

Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Argentina vs Egypt: 'আমরা প্রতারণার শিকার', আর্জেন্তিনার বিরুদ্ধে হারের পর ক্ষুব্ধ মিশরের কোচ
'আমরা প্রতারণার শিকার', আর্জেন্তিনার বিরুদ্ধে হারের পর ক্ষুব্ধ মিশরের কোচ
Argentina vs Egypt: আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো
আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget