এক্সপ্লোর

পুজারার দুরন্ত শতরান, মেলবোর্ন টেস্টে চালকের আসনে ভারত

মেলবোর্ন: চেতেশ্বর পূজারার অনবদ্য শতরান ও অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মার চোয়াল-চাপা লড়াইয়ের দৌলতে চালকের আসনে থেকে মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন শেষ করল ভারত। ৪৪৩ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত। এরপর দিনের বাকি ৬ ওভার ব্যাট করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। বিনা উইকেটে ৮ রান তুলেছে তারা। প্রথম দিন যদি নবাগত ময়াঙ্ক অগ্রবালের হয়ে থাকে, তাহলে দ্বিতীয় দিন অবশ্যই পূজারার। গতকাল যেখানে দিন শেষ করেছিলেন পূজারা ও কোহলি-- দ্বিতীয় দিন সেখান থেকেই শুরু করলেন তাঁরা। তৃতীয় উইকেটে ১৭০ রান যোগ করে এই দুজন ভারতকে একটি মজবুত জায়গায় পৌঁছে দেন। এদিন অল্পের জন্য কোহলি তাঁর শতরান ফস্কান। ৮২ রানে আউট হন তিনি। পিঠের পেশিতে টান ধরায় সম্ভবত তাঁর মনযোগে চিড় ধরেছিল। মাঝে টিম ফিজিওকে মাঠে ডেকে শুশ্রুষা করান। তবে, পূজারা কোনও ভুল করেননি। এদিন নিজের ১৭ তম টেস্ট শতরান সম্পন্ন করেন তিনি। ৩১৯ বলে করা তাঁর ১০৬ রানের ইনিংসই বলে দিচ্ছে, অজি বোলারদের কতটা হতাশ করেছেন তিনি। কোহলি ৮২ রানে ফিরে যাওয়ার পর, রোহিত শর্মাকে নিয়ে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি। অর্ধশতরান করেন রোহিতও। ১১৪ বলে ৬৩ রান করেন তিনি। ঋষভ পন্ত করেন ৩৯। ভারতের ব্যাটিংয়ের প্রশংসার পাশাপাশি অজিদের হতশ্রী ফিল্ডিং দ্বিতীয় দিনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। এদিন অন্তত চারটি ক্যাচ ফস্কেছেন অজি ফিল্ডাররা। ভাগ্য এদিন প্রসন্ন ছিল না অজি স্পিনার নাথান লিয়ঁর। তাঁর বোলিংয়ে তিনটি ক্যাচ পড়েছে। অবশেষে ৭ উইকেটের বিনিময়ে ৪৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করেন কোহলি। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮ বিনা উইকেটে।

সেরা শিরোনাম

India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
Nations League: ব্যর্থ রোনাল্ডো, ওয়েলসের বিরুদ্ধে পর্তুগালকে জয় এনে দিলেন ফেলিক্স, জার্মানিকে আটকাল ডাচরা
ব্যর্থ রোনাল্ডো, ওয়েলসের বিরুদ্ধে পর্তুগালকে জয় এনে দিলেন ফেলিক্স, জার্মানিকে আটকাল ডাচরা
Harmanpreet Kaur: ঐতিহাসিক সোনা জয়ের সঙ্গে সঙ্গে ধোনির টি-টোয়েন্টি রেকর্ডও ভেঙে ফেললেন হরমনপ্রীত
ঐতিহাসিক সোনা জয়ের সঙ্গে সঙ্গে ধোনির টি-টোয়েন্টি রেকর্ডও ভেঙে ফেললেন হরমনপ্রীত
India vs Panama: 'সারাক্ষণ তো ডিফেন্ড করতে পারি না', পানামার বিরুদ্ধে দলের পরিকল্পনা ফাঁস করলেন খালিদ জামিল
'সারাক্ষণ তো ডিফেন্ড করতে পারি না', পানামার বিরুদ্ধে দলের পরিকল্পনা ফাঁস করলেন খালিদ জামিল

ভিডিও

Municipal Corporation Election | পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায় ভোট, কবে হবে বিজ্ঞপ্তি?
SIR in Bengal | মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল NIA
Nandigram By-Election 2026: মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ
Mahua Moitra : Gyanesh Kumar-এর বিরুদ্ধে সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের মহুয়ার |
Kunal Ghosh | Gyanesh Kumar-কে অবিলম্বে গ্রেফতারের দাবি কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget