এক্সপ্লোর

Chris Cairns Health Update: সঙ্কটজনক ক্রিস কেয়ার্নস, তবে হৃদযন্ত্র প্রতিস্থাপন হচ্ছে না এখনই

হাসপাতাল সূত্রে খবর, ক্রিস কেয়ার্নসের অবস্থা এখনও সঙ্কটজনক হলেও, আগের চেয়ে সামান্য উন্নতি হয়েছে।

ক্যানবেরা: ক্রিস কেয়ার্নসের সঙ্কট এখনও কাটেনি। এখনও লাইফ সাপোর্টেই রয়েছেন তিনি। তবে হাসপাতাল সূত্রের খবর, নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডারের হার্ট ট্রান্সপ্লান্ট করার এখনই প্রয়োজন নেই। সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে আপাতত পর্যবেক্ষণে রাখা হবে আরও কয়েক দিন।

হাসপাতাল সূত্রে খবর, ক্রিস কেয়ার্নসের অবস্থা এখনও সঙ্কটজনক হলেও, আগের চেয়ে সামান্য উন্নতি হয়েছে। তবে প্রাণ সংশয় এখনও কাটেনি। সিডনির হাসপাতালের তরফে এ দিন তাঁর অবস্থা সম্পর্কে বলা হয়েছে, ‘সঙ্কটজন, কিন্তু স্থিতিশীল রয়েছেন ক্রিস কেয়ার্নস’। 

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের লাইফ সাপোর্ট ইউনিটে ভর্তি রয়েছেন তিনি। গত সপ্তাহে ক্যানবেরায় তাঁর হৃদযন্ত্রের মূল ধমনীতে সমস্যা দেখা দিয়েছিল। নিউজিল্যান্ড হেরাল্ড এর রিপোর্ট অনুযায়ী, কেয়ার্নস গত সপ্তাহ থেকে ক্যানবেরায় আর্টিস ডিসেকশনে (শরীরের প্রধান ধমনীর অভ্যন্তরীণ স্তর ছিঁড়ে যাওয়া) ভুগছেন। শীঘ্রই তাঁকে সিডনির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হবে।

রিপোর্টে আরও বলা হয়েছে, হাসপাতালে থাকাকালীন তাঁর একাধিকবার অপারেশন হয়। কিন্তু, আশা অনুযায়ী এখনও তিনি চিকিৎসায় সাড়া দেননি। 

প্রসঙ্গত, নিজের সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন ক্রিস কেয়ার্নস। ১৯৮৯ থেকে ২০০৬ সালের মধ্যে ৬২টি টেস্ট এবং ২১৫টি একদিনের ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে। খেলেছেন দুটি টি-টোয়েন্টি ম্যাচও। তাঁর বাবা ল্যান্স কেয়ার্নসও নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন।

২০০৮ সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগে খেলার সময় তাঁর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আইনি লড়াইও লড়তে হয়েছে তাঁকে। বার বার দুর্নীতির অভিযোগ তাঁর জীবনে প্রভাব ফেলে। আইনি লড়াইয়ের বিল মেটানোর জন্য তাঁকে এক সময় অকল্যান্ড কাউন্সিলে ট্রাক চালানো ও বাসের শেল্টার পরিষ্কার করার চাকরি নিতে হয়। যদিও ২০১৫ সালে লন্ডন আদালত তাঁকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছিল। বর্তমানে গোটা ক্রিকেট মহল ক্রিস কেয়ার্নসের আরোগ্য কামনা করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget