এক্সপ্লোর

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো

Commonwealth Games: সব মিলিয়ে ভারতীয় দল মোট ১৩টি সোনা জিতে আপাতত কমনওয়েলথ গেমসের পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।

গ্লাসগো: সুযোগ ছিল দশ, দশটি সোনা জয়ের। সবকয়টি হল না। পরাজিত হলেন লভলিন বড়গোহাঁই। তাও ভারতীয় বক্সাররা সব মিলিয়ে একদিনে কমনওয়েলথ গেমসে ভারতকে সাতটি সোনা এনে দিলেন। লভলিনা বাদে রুপো জিতলেন নরেন্দ্র বারওয়াল ও জাদুমনি সিং। 

এদিন ভারতের হয়ে অঙ্কুশ পাংহাল সোনা জিততেই বক্সিংয়ে বিভিন্ন বিভাগে সোনা জয়ের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় সাত। অঙ্কুশ বাদেও প্রীতি পাওয়ার, জাসমিন লাম্বোরিয়া, সাক্ষী চৌধুরী, প্রিয়া ঘনঘাস, সচিন সিওয়াচ ও অরুন্ধতি চৌধুরী সোনা জিতলেন। সব মিলিয়ে ভারতীয় দল মোট ১৩টি সোনা জিতে আপাতত কমনওয়েলথ গেমসের পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। ভারতীয় অ্যাথলিটরা ইতিমধ্যেই ১৩টি সোনা, ১৭টি রুপো এবং নয়টটিব্রোঞ্জ পদকসহ মোট ৩৯টি পদক জিতে নিয়েছেন। গোটা দিনে ভারত মোট আটটি সোনাসহ ১৬টি পদক জেতে।

দিনের শুরুতে কয়েক মিনিটের ব্যবধানে প্রীতি পাওয়ার ও জাসমিন লাম্বোরিয়া ভারতকে জোড়া সোনা এনে দেন। মহিলাদের ৫৪ কেজি বিভাগে জিতে ভারতকে প্রথম সোনা এনে দেন প্রীতি। তিনি কানাডার স্কারলেট ডেলগাডোকে ৫-০ স্কোরলাইনে দুরমুশ করেন। একই স্কোরলাইনে বিশ্বজয়ী জাসমিন কমনওয়েলথের প্রাক্তন সোনাজয়ী বক্সার নর্দান আয়ার্ল্যান্ডের মিশেলা ওয়েলশের বিরুদ্ধে সোনা জেতেন ৫৭ কেজির বিভাগে। এরপরে সাক্ষী ৫১ কেজির বিভাগে ইংল্যান্ডের রুবি হোয়াইটকে আবারও সেই ৫-০ স্কোরে পরাজিত করে বক্সিং থেকে ভারতের তৃতীয় সোনা নিশ্চিত করেন।

তবে মহিলাদের ৬০ কেজির বিভাগে প্রিয়ার লড়াইটা বেশ কঠিনই ছিল। তিনি শেষমেশ ৪-১ কানাডার ম্য়ারি বাথল আল আহমেদিকে হারান। তুলনামূলক লম্বা প্রতিপক্ষের বিরুদ্ধে জাদুমনি বেশ চাপে পড়েন। তিনি লড়াই করলেও শেষমেশ তাঁকে পুরুষদের ৫৫ কেজির বিভাগে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়। দুর্ভাগ্যবশত ভারতের সোনা জয়ের বড় আশা, অলিম্পিক্স পদকপ্রাপ্ত লভলিনাও রুপোই জেতেন। মহিলাদের ৭০ কেজি বিভাগে অস্ট্রেলিয়ার  এমা সুই গ্রিনট্রির বিরুদ্ধে ১-৪ হারেন তিনি। পুরুষদের ৯০ কেজির বিভাগেও নরেন্দর পরাজিত হন।

কমনওয়েল গেমসের ইতিহাসে বক্সিংয়ে এটি ভারতের সর্বকালের সর্বসেরা পারফরম্যান্স। অভিজ্ঞ বক্সাররা যেমন পদক এনে দিয়েছেন, তেমনই এদিন তরুণরা ভারতের মুখ উজ্জ্বল করে প্রমাণ করে দিয়েছে বক্সিংয়ে ভারতে প্রতিভার কমতি নেই। প্রসঙ্গত উল্লেখ্য বক্সারদের সাতটি সোনার পাশাপাশি পুরুষদের এফ ৫৭ শট পাটে সোনা জেতেন সোমন রানা। একই বিভাগে শুভম জুয়াল সোমনের ঠিক পরেই দ্বিতীয় স্থান অর্জন করেন।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More

সেরা শিরোনাম

IND vs NZ: শতরান মিস করলেন গিল, তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, লিড ১১৮ রানের
শতরান মিস করলেন গিল, তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, লিড ১১৮ রানের
Australian Cricket Team: স্যান্ডপেপার-কাণ্ডে নেতা কামিন্সের পাশে হ্য়াজেলউড, প্যাট নেতৃত্ব হারালে দিলেন দল ছাড়ার হুঁশিয়ারি
স্যান্ডপেপার-কাণ্ডে নেতা কামিন্সের পাশে হ্য়াজেলউড, প্যাট নেতৃত্ব হারালে দিলেন দল ছাড়ার হুঁশিয়ারি
IND vs NZ Live: তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
PSL And IPL: 'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget