এক্সপ্লোর

কঠোর পরিশ্রমই সাফল্যের রহস্য: কোহলি

চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলের দুরন্ত পারফরম্যান্সের নেপথ্যে রয়েছে কঠোর পরিশ্রম এবং ক্রিকেটারদের মধ্যে দুরন্ত সমন্বয়। এমনটাই জানালেন অধিনায়ক বিরাট কোহলি।

মঙ্গলবার চেন্নাইয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-০ তে দুরমুশ করে উঠে কোহলি জানান, ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করার পরও শেষ ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স—দলের চরিত্র ফুটিয়ে তুলছে।

তিনি বলেন, আমরা যেভাবে ব্যাটিং ও বোলিং করেছি, তা সকলেই প্রত্যক্ষ করেছেন। আমরা চেয়েছিলাম, দলের তরুণরা এগিয়ে আসুক। লোকেশ রাহুল, করুণ নায়াররা দুটি টেস্ট পরে দলে ফিরেই বাজিমাত করল। ওরা দলকে এমন একটা জায়গা দিল, যেখান থেকে একমাত্র জয় ছাড়া কোনও কিছু সম্ভব ছিল না।

এদিন কোহলি জানিয়ে দেন, তিনি টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে গর্বিত। বলেন, পাঁচ ম্যাচের মধ্যে চারটি টস হেরে সিরিজ ৪-০ করা সত্যিই দুর্দান্ত। চেন্নাই ম্যাচের প্রসঙ্গে কোহলি বলেন, আমরা প্রথম ইনিংসে ৪০০ রান দিয়েও ইনিংসের ব্যবধানে জিতলাম। এমন জিনিস প্রতিদিন ঘটে না।

এমন সাফল্যের রসায়ন কী? টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক মনে করেন, কঠোর পরিশ্রমই এর রহস্য। বলেন, আমরা প্রতিদিন খেটেছি, পরিশ্রম করেছি। বাইরে কী ঘটে চলেছে, তা নিয়ে ভাবিনি। পাশাপাশি, কোহলি মনে করিয়ে দেন, দলের প্রত্যেক সদস্য মধ্যে একে অপরের প্রতি মারাত্মক শ্রদ্ধাশীল। যার প্রভাব পড়ে ড্রেসিং রুমে। সেখানকার আবহাওয়া একেবারে পাল্টে যায়।

গোটা সিরিজে একটি শতরান ও একটি দ্বিশতরান সমেত মোট ৬৫৫ রান করেছেন কোহলি। এর জন্য তিনি সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন। এদিন দলের বোলারদেরও প্রশংসায় ভরিয়ে দেন কোহলি। জানান, ইংল্যান্ডের বোলারদের চেয়ে অনেক বেশি ক্ষিপ্র ছিল ভারতের পেস-অ্যাটাক।

অন্যদিকে, বিজিত অধিনায়ক অ্যালিস্টার কুকও হারের কোনও অজুহাত দেননি। ক্যাচ ফস্কানোর খেসারত তাঁর দলকে দিতে হয়েছে মেনে নিয়েও তিনি বলেন, যোগ্য হিসেবেই সিরিজ জিতেছে ভারত। এতে কোনও সন্দেহ নেই। তিনি বলেন, ইংল্যান্ডকে একেবারে দাঁড়াতেই দেওয়া হয়নি। এটা অস্বীকার করার কোনও উপায় নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget