এক্সপ্লোর

চাপের মুখে অনবদ্য পারফরম্যান্স, নিজের জন্য আরও আরও সুযোগ তৈরি করতে চান ‘বিনয়ী’ রাহুল

বেঙ্গালুরু: বিশাখাপত্তনমে ৫০ আর বেঙ্গালুরুতে ৪৭। কামব্যাক করার সিরিজে নিজের জাত চেনালেন লোকেশ রাহুল। দেশ সিরিজ হেরেছে ঠিকই, তবে শিরোনামে এসেছে তাঁর পারফরম্যান্স। পরিচালক করণ জোহরের টেলিভিশন শো-তে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের পর সাময়িক নির্বাসন। তদন্তে বিলম্ব হওয়ার কারণে ভারতীয় বোর্ড তাঁকে খেলার ছাড়পত্র দেয়। এরপর প্রথমে ভারতীয় এ দলে সুযোগ পাওয়া এবং তারপর অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও প্রথম একাদশে খেলানো হয় রাহুলকে। সেই সুযোগকে কাজে লাগিয়েই নিজেকে প্রমাণ করলেন এই তারকা ক্রিকেটার।

টেলিভিশন শো-এর বিতর্কের পর স্বাভাবিকভাবেই একটা চাপ তৈরি হয়েছিল। এই পারফরম্যান্সের পর এবার অনেকটাই স্বস্তিতে কর্ণাটকের ক্রিকেটার। করণ জোহরের শো-তে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কারণে লোকেশ সহ বিপাকে পড়েছিলেন হার্দিক পান্ডিয়াও। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের যোগ্যতা প্রমাণ করে ‘কলঙ্ক’ মোচনে সক্ষম হয়েছিলেন হার্দিক। এবার মওকায় চওকা মারলেন রাহুলও।

তাঁর কথায়, “এটা নিশ্চিত ভাবেই কঠিন সময়। একজন খেলোয়াড়  এবং মানুষ হিসেবেও অনেকেই এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। এখন আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। যে পরিস্থিতিই আসুক আমি তা স্বাভাবিকভাবেই গ্রহন করি এবং করছি।” কর্ণাটকের এই ব্যাটসম্যান অতীতের বিতর্ক নিয়ে আরও বলেন, “ওই বিতর্ক আমাকে আরও বিনয়ী করেছে। দেশ আমাকে যে সুযোগ দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। প্রত্যেকেরই স্বপ্ন থাকে দেশের হয়ে খেলার, আমি তার ব্যতিক্রমী নই।” অনুশোচিত রাহুল নিজের জন্য আরও আরও সুযোগ তৈরি করতে চান এবং নিজেকে পুরোপুরি ক্রিকেটে মনোনিবেশ করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget