এক্সপ্লোর

Copa America 2020-21 Final: টাইব্রেকারে তিনটি শট বাঁচিয়ে নায়ক মার্তিনেজ়, কোপা ফাইনালে আর্জেন্তিনা

নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ শেষ হওয়ার পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-২ হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা। এবার ট্রফির যুদ্ধে তাদের সামনে ব্রাজ়িল।

ব্রাসিলিয়া: প্রতিপক্ষের কড়া ট্যাকলে মাঠে পড়ে যন্ত্রণায় ছটফট করছিলেন। একটু পরে যখন ফ্রি কিক নেওয়ার আগে জুতোর লেস বাঁধছিলেন, দেখা গেল, বাঁ পায়ের গোড়ালির ওপরের অংশের সাদা মোজা রক্তে ভিজে গিয়েছে। লিওনেল মেসির মাঠের এই লড়াইও বুধবার সকালে ফিকে হয়ে যেতে পারত, যদি না টাইব্রেকারে গোলপোস্টের নীচে অতিমানব হয়ে উঠতেন এমিলিয়ানো মার্তিলেজ়। কলম্বিয়ার বিরুদ্ধে পেনাল্টি শ্যুট আউটে তিন-তিনটি গোল বাঁচিয়ে তিনিই এদিন আর্জেন্তিনার রক্ষক। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ শেষ হওয়ার পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-২ হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা। এবার ট্রফির যুদ্ধে তাদের সামনে ব্রাজ়িল।

বুধবার আর্জেন্তিনার জয়ের নায়ক মার্তিনেজ়ের এক সময় কোপা আমেরিকায় খেলাই অনিশ্চিত হয়ে গিয়েছিল। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্য়াচে ঘাড়ে গুরুতর চোট পেয়েছিলেন অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগ খেলা গোলকিপার। তবে ফিট হয়ে তিনিই কোপা আমেরিকায় আর্জেন্তিনার গোলপোস্ট পাহারা দিচ্ছেন। এবং বুধবার কলম্বিয়াকে দুহাতে দুঃস্বপ্ন উপহার দিলেন।

ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে গিয়েছিল আর্জেন্তিনা। জিওভানি লো সেলসো কলম্বিয়া বক্সে ঢুকে পড়ে পাস বাড়িয়েছিলেন মেসিকে। মেসি সেই বল সাজিয়ে দেন লউতারো মার্তিনেজ়কে। গোল করতে ভুল করেননি তরুণ স্ট্রাইকার। আর্জেন্তিনা এগিয়ে যায় ১-০। ম্যাচের বয়স তখন সবে ৬ মিনিট।

তবে এরপর ম্যাচে ফেরে কলম্বিয়া। প্রতি আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে তারা। বেশ কয়েকবার ক্ষিপ্র গতিতে আর্জেন্তিনা বক্সে ঢুকে পড়েছিলেন কলম্বিয়ার ফুটবলাররা। ম্যাচের ৩৭ মিনিটের মাথায় ৩০ সেকেন্ডের ব্যবধানে আর্জেন্তিনার পোস্ট ও ক্রসবারে দুবার কলম্বিয়ার ম্যাচে সমতা ফেরার প্রয়াস ধাক্কা খায়। প্রথমার্ধ ১-০ ব্যবধানেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধে অবশ্য কলম্বিয়া আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে আর্জেন্তিনা রক্ষণ। ৬১ মিনিটের মাথায় আর্জেন্তিনা বক্সের ডানদিক থেকে নিখুঁত শটে গোল করে ম্যাচে সমতা ফেরান লুইস ডিয়াজ়। এরপর আর্জেন্তিনা বারবার আক্রমণ করলেও গোল হয়নি। তারই মাঝে প্রতিপক্ষের কড়া ফাউলে আহত হন মেসি। ৮০ মিনিটে মেসির জন্য অনবদ্য পাস দিয়েছিলেন পরিবর্ত হিসাবে মাঠে নামা অ্যাঙ্খেল দি মারিয়া। কিন্তু মেসির শট গোলপোস্টে লাগে। নির্ধারিত সময় ১-১ গোলেই শেষ হয়।

কোপা আমেরিকায় অতিরিক্ত সময়ের নিয়ম নেই। নির্ধারিত সময়ে ম্যাচ শেষ না হলে সরাসরি টাইব্রেকারে হয় ফয়সালা। টাইব্রেকারে কুদ্রাদো গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন। মেসি সমতা ফেরান গোল করে। এরপরই মার্তিনেজ় ম্যাজিক। স্যাঞ্জেজ়ের শট আটকে দেন তিনি। অবশ্য সেই সুযোগ কাজে লাগাতে পারেনি আর্জেন্তিনা। রদ্রিগো দে পল গোল করতে ব্য়র্থ হন। এরপর কলম্বিয়ার বোরহা গোল করলেও মিনা ও কার্দোনার শট আটকে দেন মার্তিনেজ়। রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে কথোপকথন চালিয়ে মনস্ত্বাত্ত্বিক চাপের খেলা শুরু করেছিলেন তিনি। তাতেই সাফল্য।

কোপার ফাইনালে আর্জেন্তিনার লড়াই এবার নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়রদের ব্রাজ়িলের সঙ্গে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget