এক্সপ্লোর

Copa America, Quater Final : কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কাদের মুখোমুখি ব্রাজিল, আর্জেন্তিনা, উরুগুয়ে?

Copa America 2021: ভারতীয় সময় অনুযায়ী, শুক্রবার রাত থেকে শুরু কোপার শেষ আটের লড়াই। শনিবার ভোর সাড়ে পাঁচটায় চিলির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। রবিবার ভোর সাড়ে ৬টায় ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে আর্জেন্তিনা।

রিও ডি জেনিরো: সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য এই সময়টা দুর্দান্ত। একদিকে যেমন চলছে ইউরো কাপ, তেমনই একইসঙ্গে চলছে কোপা আমেরিকা। বিশ্বের সেরা ফুটবল তারকারা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। ইউরো কাপে নক-আউট পর্যায়ের খেলা চলছে। কোপা আমেরিকাতেও গ্রুপ পর্যায়ের খেলা শেষ। এবার শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই।

ভারতীয় সময় অনুযায়ী, শুক্রবার রাত আড়াইটে থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার শেষ আটের লড়াই। প্রথম কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে পেরু। শনিবার ভোর সাড়ে পাঁচটায় চিলির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। রবিবার ভোর সাড়ে তিনটেয় কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে উরুগুয়ে। রবিবার ভোর সাড়ে ৬টায় ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে আর্জেন্তিনা।

এবারের কোপা আমেরিকায় যে ১০টি দল ছিল, তাদের মধ্যে থেকে গ্রুপ পর্যায়ে বাদ পড়েছে বলিভিয়া ও ভেনেজুয়েলা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে আর্জেন্তিনা। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। অন্যদিকে, ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে ব্রাজিল।

কোয়ার্টার ফাইনালে পেরু ও প্যারাগুয়ের ম্যাচে যে দল জিতবে, তারা সেমি-ফাইনালে ব্রাজিল ও চিলি ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে। অন্যদিকে, উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে যে দল জিতবে তারা সেমি-ফাইনালে আর্জেন্তিনা ও ইকুয়েডরের ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে। ফলে ফাইনালে ব্রাজিল-আর্জেন্তিনার মুখোমুখি হওয়ার আশা রয়েছে।

আর্জেন্তিনা দুর্দান্ত ফর্মে আছে। গ্রুপের শেষ ম্যাচে বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি, সের্জিও আগুয়েরোরা। দেশের হয়ে ১৪৮টি ম্যাচ খেলে নতুন রেকর্ড গড়েছেন মেসি। তিনি বলিভিয়ার বিরুদ্ধে এই ম্যাচে জোড়া গোল করেন। অন্যদিকে, গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ১-১ ড্র করে ব্রাজিল। এই ম্যাচে অবশ্য খেলেননি দলের সেরা তারকা নেইমার। প্রথমার্ধে গোল করে এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে গোল খেয়ে যায় ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলের খেলা ফুটবলপ্রেমীদের মন জয় করতে পারেনি। ফলে কোয়ার্টার ফাইনালের আগে নেইমারদের সতর্ক থাকতে হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget