এক্সপ্লোর

Copa America, Argentina vs Paraguay: কাল ভোরে জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত, কোথায় দেখবেন মেসিদের ম্য়াচ?

কোপা আমেরিকায় ২২ বার আর্জেন্তিনার মুখোমুখি হয়েছে প্যারাগুয়ে। কোনওবারই হারাতে পারেনি আর্জেন্তিনাকে। 

ব্রাসিলিয়া: কাল ভারতীয় সময় ভোরবেলায় কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে আর্জেন্তিনা ও প্যারাগুয়ে। এখনও পর্যন্ত গ্রুপের একটি ম্যাচ ড্র করে আর একটি জিতে চিলির সঙ্গে গ্রুপ এ-র শীর্ষে রয়েছে আর্জেন্তিনা। অন্যদিকে প্যারাগুয়ে টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়েছে। এই ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবেন লিওনেল মেসিরা।

কোপা আমেরিকায় ২২ বার আর্জেন্তিনার মুখোমুখি হয়েছে প্যারাগুয়ে। কোনওবারই হারাতে পারেনি আর্জেন্তিনাকে। 

কোপা আমেরিকায় দুরন্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। প্রথম ম্যাচে চিলির বিরুদ্ধে বাঁ পায়ের অনবদ্য শটে ফ্রি কিক থেকে গোল করেছিলেন। আর উরুগুয়ের বিরুদ্ধে টুর্নামেন্টে আর্জেন্তিনার দ্বিতীয় ম্যাচে গিদো রদরিগেজ়ের জন্য সাজিয়ে দিয়েছিলেন গোলের বল। যে ক্রস থেকে গোল করে আর্জেন্তিনার জয় নিশ্চিত করে দেন গিদো।

মঙ্গলবার ভোরে কোপা আমেরিকায় আর্জেন্তিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। যে ম্যাচে অনন্য নজিরের সামনে মেসি। এমন একটি কীর্তি স্পর্শ করতে চলেছেন মেসি, যা কিংবদন্তি দিয়েগো মারাদোনারও নেই।

প্যারাগুয়ের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচ দেশের জার্সিতে মেসির ১৪৭তম ম্যাচ হতে চলেছে। আর্জেন্তিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির এতদিন পর্যন্ত ছিল হাভিয়ার মাসচেরানোর। তিনিও দেশের হয়ে ১৪৭টি ম্যাচ খেলেছিলেন। মঙ্গলবার সেই কীর্তি স্পর্শ করতে চলেছেন মেসি। সব কিছু ঠিকঠাক চললে চলতি কোপা আমেরিকাতেই আর্জেন্তিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন মেসি।

দিয়েগো মারাদোনা আর্জেন্তিনার জার্সিতে ৯১ ম্যাচ খেলেছিলেন। দেশের জার্সিতে ৩৪টি গোল ছিল তাঁর। অন্যদিকে দেশের হয়ে ৭৩টি গোল রয়েছে মেসির। ৩৩ বছর বয়সী মেসি দেশের জার্সিতে ৪টি বিশ্বকাপ খেলেছেন। ২০০৫ সালের ১৭ অগাস্ট নীল-সাদা জার্সিতে হাঙ্গেরির বিরুদ্ধে আর্জেন্তিনার হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন মেসি। সেই ম্যাচে অবশ্য পরিবর্ত ফুটবলার হিসাবে মাত্র ১ মিনিট ৩২ সেকেন্ড খেলেছিলেন মেসি। তিনবার বল ধরেছিলেন। ইতিহাস তৈরির সেই ছিল শুরু।

কখন-কোথায় দেখবেন ম্যাচ: আর্জেন্তিনা বনাম প্যারাগুয়ে ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে। ভারতীয় ভোর ৫.৩০-এ খেলা শুরু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget