এক্সপ্লোর

Shane Warne : করোনায় আক্রান্ত শেন ওয়ার্ন, রয়েছেন আইসোলেশনে

করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তিনি লন্ডন স্পিরিটের হেড কোচ রয়েছেন এই মুহূর্তে।

লন্ডন : করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তিনি লন্ডন স্পিরিটের হেড কোচ রয়েছেন এই মুহূর্তে। তিনি ছাড়াও টিম ম্যানেজমেন্টের আরও একজন করোনায় আক্রান্ত। কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর শেন ওয়ার্ন ও টিম ম্যানেজমেন্টের ওই সদস্য আইসোলেশনে রয়েছেন। ESPNcricinfo সূত্রে এমনই খবর।

রবিবার লর্ডসে স্পিরিটস ও সাদার্ন ব্রেভের ম্যাচের আগে সকাল থেকে অসুস্থ বোধ করেন ওয়ার্ন। ল্যাটারাল ফ্লো টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। পিসিআর টেস্টের ফলের অপেক্ষা করছেন কিংবদন্তি স্পিনার। যদিও স্পিরিটের কোনও খেলোয়াড় করোনায় আক্রান্ত বলে এখনও পর্যন্ত খবর পাওয়া যায়নি।

এর আগে গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হন ট্রেন্ট রকেটসের হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। যার ফলে দলের খেলা মিস করেন তিনি। উল্লেখ্য, হান্ড্রেড গেমসের প্রথম তিনটি ম্যাচে জয়ের মুখ দেখেনি ওয়ার্নের দল স্পিরিট। 

প্রসঙ্গত, ইংল্যান্ডে সফররত ভারতীয় দলে করোনা আক্রান্ত হয়েছিলেন ঋষভ পন্থ ও থ্রো ডাউন স্পেশালিস্ট দয়ানন্দ গরানি। ২ জনেই আইসোলেশনে চলে গিয়েছিলেন রিপোর্ট হাতে আসার পরই। পন্থ কিছুদিন আগেই তাঁর আইসোলেশন পর্ব কাটিয়ে ফিরে এসেছিলেন জাতীয় দলে। অন্যদিকে গরানির সঙ্গে সংস্পর্শে এসেছিলেন ঋদ্ধি, অভিমন্যু ও ভরত তিনজনেই। ফলে বাধ্য হয়েই তাঁদের কোয়ারেন্টাইনে চলে যেতে হয়। সেখানকার কোভিড নিয়মাবলী অনুযায়ী, ১০ দিনের আইসোলেশন পিরিয়ডে থাকতেই হবে। সেই মতো তাঁরা আইসোলেশনে ছিলেন। পরে তাঁরা স্কোয়াডে যোগ দেন।  

আগামী ৪ অগাস্ট থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ। রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামবে বিরাট বাহিনী। ট্রেন্টব্রিজ নটিংহ্যামে প্রথম টেস্টে খেলতে নামবে ভারত- ইংল্যান্ড। এদিকে চোট-আঘাতজনিত কারণে বাইরে ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল ও অবেশ খান। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচকরা ভরসা রাখতে চাইছেন, পৃথ্বী শ ও সূর্যকুমার যাদবের উপর। কিন্তু, তাঁদের ইংল্যান্ডে প্রথমে কোয়ারেন্টিনে থাকতে হবে। তার পরেই দলে যোদগানের ছাড়পত্র পাবেন।

 

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget