এক্সপ্লোর

করোনা সম্পূর্ণ রূপে নির্মূল হওয়ার পরেই ফিরুক ক্রিকেট, বলছেন যুবরাজ

২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক মনে করেন, প্লেয়াররা যখন মাঠে থাকেন তখন তাঁদের উপর এমনিই অনেক চাপ থাকে। সেটার সঙ্গে মানিয়ে নিতে হয় তাঁদের। তার সঙ্গে যদি ভাইরাসের কথা ভাবতে হয় তাহলে মনঃসংযোগে বিঘ্ন ঘটবে।

নয়াদিল্লি: করোনা লকডাউনের জেরে স্তব্ধ বিশ্ব। প্রভাব পড়েছে খেলার মাঠেও। আইপিএল স্থগিত হয়ে গিয়েছে। তারও আগে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ বন্ধ হয়ে গিয়েছিল। সংশয় রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। অলিম্পিক্স পিছিয়ে গিয়েছে এক বছর। বাতিল হয়ে গিয়েছে উইম্বলডন। করোনা পুরোপুরি নির্মূল হলে তবেই ক্রিকেট শুরু করার পক্ষপাতী যুবরাজ সিংহ। কারণ খেলোয়াড়দের স্বাস্থ্য এবং নিরাপত্তা খেলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যুবরাজ বলেছেন, ‘‘আমার ব্যাক্তিগত মত, প্রথমে আমাদের দেশকে বাঁচাতে হবে, বিশ্বকে বাঁচাতে হবে করোনা ভাইরাস থেকে। তারপর খেলাধুলোর কথা আসছে।'' তিনি আরও বলেন, ‘‘করোনা আগে পুরোপুরি নির্মূল হতে হবে বা ৯০-৯৫ শতাংশ চলে যেতে হবে। কারণ যদি এটা থেকে যায় আর বাড়তে থাকে তাহলে প্লেয়াররা ভয় পাবে রাস্তায় বেরতে, মাঠে নামতে, ড্রেসিংরুমে যেতে।'' ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক মনে করেন, প্লেয়াররা যখন মাঠে থাকেন তখন তাঁদের উপর এমনিই অনেক চাপ থাকে। সেটার সঙ্গে মানিয়ে নিতে হয় তাঁদের। তার সঙ্গে যদি ভাইরাসের কথা ভাবতে হয় তাহলে মনঃসংযোগে বিঘ্ন ঘটবে। যুবরাজ বলেছেন, ‘‘একজন প্লেয়ার যখন দেশ বা ক্লাবের প্রতিনিধিত্ব করছে তখন সে এমনিতেই অনেক ধরনের চাপের মধ্যে থাকে। যখন খেলতে নামবে তখন কেউ চাইবে না করোনা ভাইরাসের আতঙ্ককে সঙ্গে নিয়ে নামতে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget