এক্সপ্লোর

Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি

Ajinkya Rahane Updates: আন্তর্জাতিক ক্রিকেটে রাহানে মোট ৯টি ম্যাচে ভারতের অধিনায়ক হিসেবে খেলেছেন। তার মধ্য়ে রয়েছে ৬টি টেস্ট ও ৩টি ওয়ান ডে ম্য়াচ।

মুম্বই: ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। বৃহস্পতিবারই সোশ্য়াল মিডিয়ায় ভিডিও পোস্টের মাধ্য়মে ব্যাট-বল চিরতরে তুলে রাখার সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন ডানহাতি এই ব্যাটার। দেশের জার্সিতে একাধিক ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন। একটা সময়ে টেস্ট ফর্ম্য়াটে দেশের সহ অধিনায়ক ছিলেন। বিরাটের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলেছেন। ধোনি, বিরাট, রোহিতের মতই দেশকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু একটা রেকর্ড, যা বাকি তিনজন করতে পারেননি, কিন্তু রাহানে সেই রেকর্ড নিজের দখলে রেখেছেন। 

আন্তর্জাতিক ক্রিকেটে রাহানে মোট ৯টি ম্যাচে ভারতের অধিনায়ক হিসেবে খেলেছেন। তার মধ্য়ে রয়েছে ৬টি টেস্ট ও ৩টি ওয়ান ডে ম্য়াচ। আর এরমধ্য়ে একটি ম্য়াচেও হারেননি তিনি ক্যাপ্টেন হিসেবে। টেস্টে ৬টি ম্য়াচের মধ্য়ে ৪টি জিতেছেন ও দুটো ড্র করেছেন। আর ওয়ান ডে ফর্ম্য়াটে যে তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, তিনটিতেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। 

অর্থাৎ হারের সংখ্যা শূন্য। পূর্ণ সময়ের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব সামলানো ভারতের তিন মহারথী মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মা প্রত্যেকেই সব ফর্ম্যাটে ক্যাপ্টেন হিসেবে হারের মুখ দেখেছেন। কিন্তু রাহানে একবারও ক্যাপ্টেন হিসেবে হারেননি। এমনকী ২০২০-২০২১ বর্ডার গাওস্কর ট্রফিতে অ্যাডিলেডে বিরাট কোহলির নেতৃত্বে ভারত হারলেও, পরের চারটি ম্যাচেই নেতৃত্ব দিয়েছিলেন রাহানে। দলকেও সিরিজ জেতাতে সামনে থেকে সাহায্য করেছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ajinkya Rahane (@ajinkyarahane)

উল্লেখ্য, নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ান ডে, ২০টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন। আইপিএলে ২১২টি ম্য়াচ খেলেছেন ৬টি আলাদা আলাদা দলের হয়ে। নিজের ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় রাহানে জানিয়েছেন, 'এটাই জীবনের সত্যি যে সবকিছুর একটা শুরু যেমন আছে, একটা শেষও আছে। যখন সময় আসে, তখন তাকে সম্মান জানিয়ে এগিয়ে যাওয়াই উচিত। আমি নিজের ব্যাটিং সবসময় উপভোগ করেছি ও গুরুত্ব দিয়েছি। আমার মনে হয়েছে এটাই আমার সরে দাঁড়ানোর ও ক্রিকেটের সব ফর্ম্য়াট থেকে অবসর নেওয়ার সেরা সময়।' গত মরশুমে কেকেআরের ক্যাপ্টেন হিসেবে রাহানেকে নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এরপরই মনে হচ্ছিল যে আইপিএলেও হয়ত এবার কেরিয়ার শেষ হবে। তার আগেই নিজেই সরে দাঁড়ালেন জিঙ্কস।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Advertisement

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget