এক্সপ্লোর

Asia Cup 2023: ভারত-পাক দ্বৈরথের আগেই বিশেষ ব্যাট উপহার পেলেন কোহলি

Virat Kohli: এক কোহলিভক্ত তিন মাস ধরে খোদাই করে এই বিশেষ ব্যাট তৈরি করেছেন বলে জানান।

কলম্বো: রবিবারে মহাদ্বৈরথ। এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে উত্তেজনায় ফুটছে দুই দেশের সমর্থকরাই। তার আগে অনুশীলনে জমিয়ে কসরত করলেন বিরাট কোহলি (Virat Kohli)। আর অনুশীলনের মাঝেই উপহার পেয়ে গেলেন একটি ব্যাট। তাও যে সে ব্যাট নয়, রুপোর ব্যাট।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় অনুশীলনে স্বাভাবিকভাবেই প্রচুর শ্রীলঙ্কান নেট বোলার উপস্থিত ছিলেন। সেই তরুণদের সঙ্গে কথা বলতে, তাঁদের পরামর্শ দিতেও দেখা গিয়েছে বিরাট কোহলিকে। তাঁদের মধ্যেই একজন কোহলিকে একটি রুপোর ব্যাট উপহার হিসাবে দিয়েছেন যার মধ্যে কোহলির এখনও পর্যন্ত করা সমস্ত শতরানগুলি খোদাই করা রয়েছে। সেই নেট বোলারের নাম চন্দ্রমোহন কৃষান্ত। 

বাকি নেট বোলারদের মতো তিনিও ভারতীয় দলের পাকিস্তান ম্যাচের জন্য প্রস্তুতিতে মদত করতেই এসেছিলেন। তবে নেট বোলারের পাশাপাশি তিনি বিরাট ভক্তও। তাই নিজের প্রিয় ক্রিকেটারকে সামনে পেয়ে সেই সুযোগ হাতছাড়া করেননি চন্দ্রমোহন। কোহলিকে তাঁর ৭৬টি আন্তর্জাতিক শতরানের তথ্য খোদাই করা একটি ব্যাটই উপহার দিয়ে বসেন। অবশ্য এই প্রথমবার নয়, এর আগেও কোহলির সঙ্গে তিনি দেখা করেছেন বলে জানাচ্ছেন চন্দ্রমোহন।

 

২০১৭ সালে 'কিং কোহলি'র সঙ্গে প্রথমবার দেখা করেছিলেন বলে জানান তিনি। সেই নেট বোলার এই প্রসঙ্গে এএনআইকে জানান, 'আমি বিরাট কোহলির বড় ভক্ত। ২০১৭ সালে শেষবার নেট অনুশীলনে ওঁর সঙ্গে আমার দেখা হয়েছিল। এটা আমার তরফে ওঁর জন্য ছোট্ট একটা উপহার মাত্র। ব্যাটে ওঁ যতগুলি শতরান করেছে এখনও পর্যন্ত, সেই সবকয়টি রয়েছে। এই ব্যাটটি খোদাই করে তৈরি করতে আমার তিন মাস সময় লেগেছে।'

তাঁর উপহার দেওয়া ব্যাটে লেখা, 'হাই চ্যাম্প। আমি আন্তর্জাতিক ক্রিকেটে আপনার ১০০তম শতরান দেখতে অধীর আগ্রহে রয়েছি। আশা করছি আপনি ভবিষ্যতে সেই কৃতিত্ব গড়তে পারবেন। আর এই উপহারটাও আপনার পছন্দ হবে বলেই আমার আশা। অনেক অনেক শুভেচ্ছা আমার প্রিয় চ্যাম্প।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে বাড়তি পেসার, কারা খেলবেন, আগাম ঘোষণা করে দিল পাকিস্তান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ENG: অনুশীলনে অস্বস্তিকর পরিবেশ, নেট সেশনে কথাই বলছেন না গম্ভীর-বিরাট
অনুশীলনে অস্বস্তিকর পরিবেশ, নেট সেশনে কথাই বলছেন না গম্ভীর-বিরাট
Jasprit Bumrah: তিনি জাতীয় দলে ফিরতেই জয়ে ফিরল ভারত, এজবাস্টনে ইতিহাসও গড়লেন বুমরা
তিনি জাতীয় দলে ফিরতেই জয়ে ফিরল ভারত, এজবাস্টনে ইতিহাসও গড়লেন বুমরা
Kriti Sanon-MS Dhoni: সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?
সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?
Bengal Cricket: লোঢা আইনে 'বাতিল'রা কি CAB-র জরুরি বৈঠকে থাকতে পারবেন? প্রশ্ন ময়দানে, বিজ্ঞপ্তি নিয়েও বিতর্ক
লোঢা আইনে 'বাতিল'রা কি CAB-র জরুরি বৈঠকে থাকতে পারবেন? প্রশ্ন ময়দানে, বিজ্ঞপ্তি নিয়েও বিতর্ক

ভিডিও

TMC 21 July: ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের অনুমতি পাচ্ছে না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
Expired Maggi: মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
FIFA World Cup 2026: মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
Embed widget