এক্সপ্লোর

Asia Cup 2025: শেষ পর্যন্ত কোন দেশে বসতে চলেছে এশিয়া কাপের আসর? ভারত-পাক লড়াইয়ের দেখা মিলবে?

Asia Cup: কিছুদিন আগে এশিয়া কাপের একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। সেখানে দেখা গিয়েছিল ভারত ও শ্রীলঙ্কা এই দুটো দলকেই।

মুম্বই: চলতি বছরের এশিয়া কাপ কি আদৌ হবে? কোন দেশ আয়োজন করবে এবারের টুর্নামেন্ট? এই নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক এতটাই খারাপ জায়গায় পৌঁছেছে যে এবার পাকিস্তানের সঙ্গে এক টুর্নামেন্ট অংশগ্রহণেও পিছু হটতে চেয়েছে ভারতীয় দল। 

কিছুদিন আগে এশিয়া কাপের একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। সেখানে দেখা গিয়েছিল ভারত ও শ্রীলঙ্কা এই দুটো দলকেই। মনে করা হয়েছিল যে পাকিস্তান হয়ত টুর্নামেন্টে অংশ নেবে না। 

পাকিস্তান ক্রিকেটের তরফে জানানো হয়েছিল যে এবারের এশিয়া কাপ শুরু হওয়ার কথা ১২ সেপ্টেম্বর থেকে। চলার কথা ২৮ তারিখ পর্যন্ত। গত বছর ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক চুক্তি হয়েছিল। যেখানে উল্লেখ ছিল দুটো দেশই একে অপরের ভেন্যুতে খেলবে না। সেক্ষেত্রে কোনও নিরপেক্ষ দেশে খেলবে। যেই চুক্তি অনুযায়ী এশিয়া কাপ আগের বারও ভারত পাকিস্তানে গিয়ে খেলেনি। সব ম্যাচ শ্রীলঙ্কার মাটিতেই খেলেছিল। 

এবারের এশিয়া কাপে নিরপেক্ষ ভেন্যু হিসেবে উঠে এসেছিল দুটো দেশের নাম। শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহি। সূত্রের খবর, আমিরশাহির নামই হয়ত চূড়ান্ত হয়ে গিয়েছে। উল্লেখ্য, এর আগে ভারতের এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল। টাইমস অফ ইন্ডিয়াকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সেখানে সাইকিয়া জানিয়েছেন, ''সকাল থেকে বিভিন্ন জায়গায় খবর হচ্ছে যে ভারত এশিয়া কাপ ও মহিলাদের এমার্জিং কাপ থেকে নাম তুলে নেবে। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে কিছু জানানো হয়নি। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি। এখন আমাদের প্রধান লক্ষ্য আইপিএল ও তার পরে ইংল্যান্ড সফর। এশিয়া কাপ বার সেই সংক্রান্ত কোনও সিদ্ধান্ত বোর্ড নিলে তা অবশ্য়ই জানানো হবে।'' 

পাকিস্তানের মাটিতে খেলতে যেতে রাজি হয়নি। তার জন্যই শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। রোহিত বাহিনী তাদের সব ম্য়াচই সেবার শ্রীলঙ্কার মাটিতে খেলেছিল। পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্য়াচও আয়োজিত হয়েছিল শ্রীলঙ্কায়। ফাইনালেও দ্বীপরাষ্ট্রকে হারিয়ে দিয়েছিল। 

এছাড়া চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশও ছিল পাকিস্তান। কিন্তু ভারতের জন্য ফের টুর্নামেন্ট হাইব্রিড মডেলে খেলা হয়। ভারতের ম্য়াচগুলো দুবাইয়ে আয়োজিত হয়েছিল। সেখানেই ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতেছিল রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget