এক্সপ্লোর

Asia Cup: পরের তিনটি এশিয়া কাপে একবারও আয়োজক হিসেবে দেখা যাবে না ভারতকে?

Asia Cup Update: ২০২৯ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হওয়ার কথা। যার আয়োজক দেশ হতে পারে পাকিস্তান। এরপর ২০৩১ সালের এশিয়া কাপ ফের একবার ওয়ান ডে ফর্ম্য়াটে হওয়ার কথা।

মুম্বই: চলতি বছর ভারতের মাটিতে হওয়ার কথা এশিয়া কাপের। কিন্তু ভার-পাকিস্তান সাম্প্রতিক পরিস্থিতির মধ্য়ে ভারতে হয়ত এশিয়া কাপ আয়োজিত হবে না। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ার কথা টুর্নামেন্টের। এই চাপানউতোরের মধ্য়েই আগামী তিনটি এশিয়া কাপের জন্য আয়োজক দেশের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের এশিয়া কাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে তারা। সেখানে নাম নেই ভারতের। 

টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত খবর অনুযায়ী ২০২৭ সালের এশিয়া কাপ হবে ওয়ান ডে ফর্ম্য়াটে। চলতি বছরের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হওয়ার কথা। তার অন্যতম কারণ আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আয়োজনের বিষয়ে ভাবনা চিন্তা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

২০২৯ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হওয়ার কথা। যার আয়োজক দেশ হতে পারে পাকিস্তান। এরপর ২০৩১ সালের এশিয়া কাপ ফের একবার ওয়ান ডে ফর্ম্য়াটে হওয়ার কথা। যা শ্রীলঙ্কার মাটিতে হতে চলেছে।

উল্লেখ্য, টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত খবর অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া যাক। সংযুক্ত আরব আমিরশাহিতেই টুর্নামেন্টটি আয়োজিত হবে। টুর্নামেন্টে অংশ নেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও আয়োজক দেশ আমিরশাহি। আপাতত যে ক্রীড়াসূচি রয়েছে সেই অনুযায়ী ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাবনা রয়েছে আগামী ৭ সেপ্টেম্বর। প্রত্যেক দলই এই মুহূর্তে তাঁদের দেশের সরকারের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার আগে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটেই হওয়ার কথা। টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হওয়ার কথা আগামী ২১ সেপ্টেম্বর।  এশিয়া কাপ শুরুর সম্ভাব্য দিন হিসেবে অনেকগুলো তারিখ উঠে এসেছিল এর আগে। জানা গিয়েছিল, যে এবারের এশিয়া কাপ শুরু হওয়ার কথা ১২ সেপ্টেম্বর থেকে। চলার কথা ২৮ তারিখ পর্যন্ত। গত বছর ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক চুক্তি হয়েছিল। যেখানে উল্লেখ ছিল দুটো দেশই একে অপরের ভেন্যুতে খেলবে না। সেক্ষেত্রে কোনও নিরপেক্ষ দেশে খেলবে। যেই চুক্তি অনুযায়ী এশিয়া কাপ আগের বারও ভারত পাকিস্তানে গিয়ে খেলেনি। সব ম্যাচ শ্রীলঙ্কার মাটিতেই খেলেছিল। 

২০২৩ সালে এশিয়া কাপে ভারত ও পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেলেছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget