এক্সপ্লোর

Australian Cricketer Death: ২২ গজে ঝুলিতে প্রায় কুড়ি হাজারের ওপর রান, প্রয়াত অজি কিংবদন্তি ইয়ান রেডপথ

Ex Australian Cricketer Passed Away: প্রাক্তন ব্যাটারের ঝুলিতে রয়েছে আটটি টেস্ট শতরান ও ৩১টি অর্ধশতরান। ১৭১ ছিল ব্যক্তিগত সর্বোচ্চ। স্লিপে দুর্দান্ত ফিল্ডার ছিলেন তিনি। ৮৩টি ক্যাচ নিয়েছেন।

সিডনি: প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ইয়ান রেডপথ (Ian Redpath)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। অস্ট্রেলিয়া ক্রিকেটের কিংবদন্তি মানা হয় ইয়ানকে। ষাটের ও সত্তরের দশকে  অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। অ্য়াডিলেড টেস্ট শুরু ৬ ডিসেম্বর থেকে। তার আগেই অজি ক্রিকেটে এই দুঃখের খবর। দেশের জার্সিতে মোট ৬৬টি টেস্ট খেলেছেন ১৯৬৪-১৯৭৬ সাল পর্যন্ত। এছাড়াও পাঁচটি ওয়ান ডে ম্য়াচও খেলেছেন তিনি। অস্ট্রেলিয়া ক্রিকেটের হল অফ ফেমেও জায়গা করে নিয়েছেন রেডপথ। তাঁর প্রয়াণে শোয়ের ছায়া নেমে এসেছে অজি ক্রিকেটে।

গিলংয়ের এই প্রাক্তন অজি ব্যাটার ৬৬ টেস্টে মোট ৫৭৩৭ রান করেছেন। গড়ও ছিল ঈর্ষণীায় ৪৩.৪৫। প্রাক্তন ব্যাটারের ঝুলিতে রয়েছে আটটি টেস্ট শতরান ও ৩১টি অর্ধশতরান। ১৭১ ছিল ব্যক্তিগত সর্বোচ্চ। স্লিপে দুর্দান্ত ফিল্ডার ছিলেন তিনি। ৮৩টি ক্যাচ নিয়েছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে অবশ্য খুব একটা নাম করতে পারেননি তিনি। পাঁচটি ম্য়াচে মাত্র ৪৬ রান করেছিলেন তিনি।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৯৬৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় রেডপথের। সেই ম্য়াচে ৯৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ওপেনিংয়ে বিল লরির সঙ্গে ২১৯ রানের বিশাল পার্টনারশিপ গড়ে তুলেছিলেন এই প্রাক্তন অজি ওপেনার। ১৯৬৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিডনিতে কেরিয়ারের প্রথম শতরান হাঁকান। সেই ম্য়াচে ১৩২ রানের ইনিংস খেলেছিলেন। গ্যারি সোবার্স, ওয়েস হলদের বিধ্বংসী বোলিং লাইন আপের বিরুদ্ধে রেডপথের এই ইনিংস এখনও টেস্টে সর্বকালের সেরা ইনিংসগুলোর একটি। প্রথম শ্রেণির ক্রিকেটে ভিক্টোরিয়ার হয়ে খেলেছিলেন এই প্রাক্তন অজি ওপেনার। ২২৬টি ম্য়াচে ৪১.৯৯ গড়ে ১৪,৯৯৩ রান করেছেন। তার মধ্যে রয়েছে ৩২টি সেঞ্চুরি ও ৮৪টি অর্ধশতরান।

কেরিয়ারের শেষ টেস্টেই প্রথমবার ছক্কা হাঁকিয়েছিলেন রেডপথ। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচ হিসেবে কাজ করেছিলেন রেডপথ। ভিক্টোরিয়ার পুরুষ দলের কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। এছাড়াও ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্য়ান মাইক বেয়ার্ড বিবৃতি দিয়ে জানিয়েছেন, ''ইয়ান ছিলেন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় ব্য়ক্তিত্ব। অজি ক্রিকেটে সবাই তাঁকে পছন্দ করতেন। তাঁর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার ক্রিকেটের হল অফ ফেমে জায়গা পেয়েছিলেন ইয়ান।''

আরও পড়ুন: গোলাপি বলের প্রস্তুতি ম্যাচে রান পেলেন গিল, জয়সওয়াল, ব্যর্থ রোহিত, ৪ উইকেট রানার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget