এক্সপ্লোর

Harry Brook: হ্যারি ব্রুকের মধ্যে সচিনের ছায়া দেখতে পাচ্ছেন কিংবদন্তি প্রাক্তন অজি ক্রিকেটার

ENG vs AUS: ২০২২ সালে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল হ্যারি ব্রুকের। পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরেও খেলতে দেখা গিয়েছে ব্রুককে।

সিডনি: ইংল্যান্ডের প্রতিভাসম্পন্ন তরুণ ব্যাটার হ্যারি ব্রুকের মধ্যে সচিন তেন্ডুলকরের ছায়া দেখতে পাচ্ছেন গ্রেগ চ্যাপেল। প্রাক্তন অজি কিংবদন্তি জানিয়েছেন যে ক্রিজে যখন হ্যারি ব্রুককে খেলতে দেখেন তিনি, তখন মাস্টার ব্লাস্টারের ছাপ থাকে ইংরেজ তরুণ ব্যাটারের মধ্যে। 

২০২২ সালে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল হ্যারি ব্রুকের। পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরেও খেলতে দেখা গিয়েছে ব্রুককে। সেখানে ধারাবাহিকভাবে যে স্কোরগুলো করেছেন ইংরেজ ব্য়াটার, তা হল ১৫৩, ৮৭, ৯, ১০৮, ১১১, ৮৯, ৫৪, ১৮৬। ভারত যখন ইংল্যান্ড সফরে গিয়েছিল সেখানেও দারুণ পারফর্ম করেছিলেন ব্রুক। টেস্ট ফর্ম্য়াটে ৫৭.৫৫ গড়ে ব্যাটিং করেছেন হ্যারি ব্রুক।

অ্য়াশেজের দামামা বেজে গিয়েছে। আগামী ২১ নভেম্বর প্রথম টেস্টে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে গ্রেগ চ্যাপেল জানিয়েছেন, ''হ্যারি ব্রুককে দেখে আমি অভিভূত হয়েছি। টিভিতে ওকে দেখেছি। আমি ব্রুককে লাইভ খেলতে দেখতে চাই। অসাধারণ প্রতিভা ও। ব্রুকের রেকর্ডই ওর হয়ে কথা বলছে।''

প্রাক্তন অজি তারকা বলছেন, ''ব্রুককে যখনই আমি টিভিতে দেখি, তখনই আমার সচিনের কথা মনে পড়ে। সচিন ওর কেরিয়ারের শুরুর দিকে যেভাবে খেলত, সেই মুহূর্তগুলো মনে পড়ে যায়। মাঠের চারধারে খেলা ক্ষমতা রাখে ব্রুকও। খুব বেশি ডেলিভারি নেই, যেখানে রান করেনি দুজনে।''

ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলতে নেমেছিলেন ব্রুকসিরিজের শেষে ব্রুক দু দল মিলিয়ে পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। ৯ ইনিংসে ভারতের বিরুদ্ধে সেই টেস্ট সিরিজে ৪৮১ রান করেছিলেন ডানহাতি এই ব্য়াটার। ঝুলিতে ছিল দুটো শতরান। একটি ইনিংসে দুর্ভাগ্যজনকভাবে ৯৯ রান করে আউট হয়েছিলেন লিডসে। সেই ম্য়াচটি ইংল্য়ান্ডউইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারি ব্রুক জানিয়েছিলেন, "আমি জানি সামনেই অ্য়াশেজ রয়েছে। এটা আমাদের কাছে বিশাল একটা গর্বের সিরিজ। কিন্তু আমি এখনও ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে বেরতে পারিনি। সেই ২৫ দিন অসাধারণ ছিল। দুর্দান্ত খেলা হয়েছে দুটো দলের। দুর্দান্ত একটা সিরিজ, যা অনেকদিন পরে আমি খেললাম।''

অ্য়াশেজে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্বে দেখা যাবে স্টিভ স্মিথকে। চোটের জন্য খেলবেন না প্যাট কামিন্স। ইংল্য়ান্ড দলের নেতৃত্বে দেখা যাবে বেন স্টোকসকে।

সেরা শিরোনাম

India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
IND vs ENG: অভিষেক ম্যাচে ব্যর্থ বৈভব, অর্ধশতরান মাঠে ফেলে এলেন ঈশান, ভারত বোর্ডে তুলল ১৯০
অভিষেক ম্যাচে ব্যর্থ বৈভব, অর্ধশতরান মাঠে ফেলে এলেন ঈশান, ভারত বোর্ডে তুলল ১৯০
Bengal Cricket: 'TMC সরকারের সুবিধাভোগী', মুখ্যমন্ত্রীকে চিঠি, 'ভোটে লড়েননি কেন?' পাল্টা প্রশ্ন অভিষেকের
'TMC সরকারের সুবিধাভোগী', মুখ্যমন্ত্রীকে চিঠি, 'ভোটে লড়েননি কেন?' পাল্টা প্রশ্ন অভিষেকের
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের

ভিডিও

Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:
TMC News:
Kaustav Bagchi: 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে', কটাক্ষ কৌস্তভের
Kunal Ghosh: 'ওঁনার মন্ত্রিত্বের তালিকাটা দীর্ঘ ছিল, তখন অভিমান হয়নি', চন্দ্রিমাকে খোঁচা কুণাল ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget