এক্সপ্লোর

Shakib Al Hasan: দ্বিতীয় বোলিং পরীক্ষাতেও ব্যর্থ শাকিব, বাংলাদেশি তারকার আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে প্রশ্নচিহ্ন

Bangladesh Cricket Team: বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও বাদ পড়েছেন শাকিব আল হাসান।

নয়াদিল্লি: ক্রিকেটার শাকিব আল হাসান (Shakib Al Hasan) যে নিজের কেরিয়ারের একেবারে সায়াহ্নে পৌঁছে গিয়েছেন, তা সবাই জানেন। তবে এখনও সব ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেননি তিনি। কিন্তু সাম্প্রতিক ঘটনায় তাঁর কেরিয়ার নিয়েই প্রশ্নচিহ্ন উঠে গেল। গত সেপ্টেম্বরেই ইংল্যান্ডে শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। ইসিবি তাঁকে নির্বাসিত করেছিল। নির্বাসন তোলার জন্য দ্বিতীয়বারের পরীক্ষাতেও ব্যর্থ হলেন শাকিব।

কাউন্টি ক্রিকেটে রিপোর্ট হওয়ার পর লবরো ইউনিভার্সিটিতে পরীক্ষায় তিনি ব্যর্থ হয়েছিলেন। তারপরেই ইসিবি বোলার শাকিবকে নির্বাসিত করে। আইসিসির নিয়মবিধির ১১.৩ ধারা অনুয়ায়ী সেই কারণে তিনি আইসিসিসহ সমস্ত ক্রিকেট সংস্থার শীর্ষ স্তরের ক্রিকেটে বোলিং করা থেকে নির্বাসিত হন। অবৈধ বোলিং অ্যাকশনকে ঠিকঠাক করে বৈধ প্রমাণ না করা পর্যন্ত তাঁর বোলিং করা নিষিদ্ধই। সম্প্রতি যা রিপোর্ট, তাতে শাকিব নিজের দ্বিতীয় বোলিং টেস্টেও ব্যর্থ হয়েছেন।

চেন্নাইয়ে গত মাসে তাঁর বোলিং অ্যাকশনের স্বতন্ত্র পরীক্ষা হয়। সেখানেও তারকা বাঁ-হাতি বোলার ব্য়র্থ হয়েছেন। ফলত তাঁর বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা অব্যাহতই থাকছে। গত বছর ব্রিটেনে নিজের প্রথম পরীক্ষায় ব্য়র্থ হয়েছিলেন বাংলাদেশি তারকা। এবার চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষাতেও ব্য়র্থ তিনি। তবে ক্রিকেটার শাকিবের ওপর কিন্তু কোনও নিষেধাজ্ঞা নেই। তিনি কেবল ব্যাটার হিসাবে খেলা চালিয়েই যেতে পারেন। শুধু বোলিংটা করতে পারবেন না তিনি।

তা সত্ত্বেও তারকা অলরাউন্ডারকে কিন্তু বাংলাদেশি নির্বাচকরা তাঁকে দলে রাখার প্রয়োজন মনে করেননি। জাতীয় দলে ব্রাত্য হওয়ার পর তাঁর ওয়ান ডে কেরিয়ার নিয়ে যে বিরাট প্রশ্নচিহ্ন উঠে গেল, তা বলাই বাহুল্য়। গত বছরে ভারতীয় সফরের পর থেকে তিনি আর জাতীয় দলের হয়ে খেলেননি। তিনি আদৌ আর সুযোগ পাবেন কি না, সেই নিয়ে প্রশ্ন রয়েছে। 

শাকিবের পাসাপাশি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে লিটন দাসও বাদ পড়েছেন। সাম্প্রতিক সময়ে লিটন তেমন রান পাননি। ২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে ১৩টি ইনিংসে একটি অর্ধশতরানও হাঁকাতে পারেননি লিটন। শেষ সাত ইনিংসের মধ্য়ে ছয়বার তো তিনি দুই অঙ্কের রান অবধি করতে পারেননি। তাই লিটনের বাদ হওয়া খুব একটা আশ্চর্যজনক নয় বলেই মনে করছেন অনেকে। 

আরও পড়ুন: ভেঙে গেল সব রেকর্ড, কোহলি, সচিনদেরও অধরা ইতিহাস গড়লেন মুম্বইয়ের তরুণী ইরা যাদব 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget