এক্সপ্লোর

India A Squad: রাখাই হল না বিরাট, রোহিতকে, অস্ট্রেলিয়া সফরের ভারতী 'এ' দল ঘোষণা

Indian Cricket: প্রথম ম্য়াচে ভারতীয় এ দলকে নেতৃত্ব দেবেন রজত পাতিদার। দ্বিতীয় ও তৃতীয় ম্য়াচে নেতৃত্ব দেবেন তিলক বর্মা। সেই দুটো ম্য়াচে রজত সহ অধিনায়ক হিসেবে থাকবেন

মুম্বই: ভারতীয় দলের ওয়ান ডে ফর্ম্যাট থেকে কি এবার ব্রাত্য হয়ে গেলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা? অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল খেলতে যাবে বছরের শেষের দিকে। তার আগে ভারতীয় এ দল তিনটি ম্য়াচ খেলবে। মনে করা হয়েছিল যে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে হয়ত খেলতে দেখা যাবে ভারতীয় এ দলের জার্সিতে। কিন্তু স্কোয়াডে সুযোগই পেলেন না তাঁরা। তিনটি ম্য়াচের জন্য ভারতীয় এ স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।

প্রথম ম্য়াচে ভারতীয় এ দলকে নেতৃত্ব দেবেন রজত পাতিদার। দ্বিতীয় ও তৃতীয় ম্য়াচে নেতৃত্ব দেবেন তিলক বর্মা। সেই দুটো ম্য়াচে রজত সহ অধিনায়ক হিসেবে থাকবেন। এশিয়া কাপের স্কেয়াাডের চারজনকে দলে রাখা হয়েছে। রিয়ান পরাগ, আয়ুষ বাদোনি, সূর্যাংশ শেড়গে, বিপরাজ নিগম, প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিংহকে দেখা যাবে ভারতীয় এ দলের জার্সিতে। বাংলার একমাত্র অভিষেক পোড়েল সুযোগ পেয়েছেন। 

রজত পাতিদারের নেতৃত্বে বেঙ্গালুরু এবার আইপিএল জিতেছিল। এছাড়া দলীপ ট্রফিতে মধ্যাঞ্চলকেও অধিনায়ক হিসেবে সাফল্য এনে দিয়েছেন। এশিয়া কাপের দল থেকে অর্শদীপ সিংহ, হর্ষিত রানা, অভিষেক শর্মাকে দেখা যাবে দ্বিতীয় ও তৃতীয় ম্য়াচে। প্রথম ম্য়াচটি ৩০ সেপ্টেম্বর, দ্বিতীয় ও তৃতীয় ম্য়াচটি হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। সবগুলো ম্য়াচ কানপুরে হবে। 

রোহিত তাঁর পরিবারের সঙ্গে মুম্বইয়ে রয়েছেনঅন্য়দিকে বর্তমানে স্ত্রী অনুষ্কা শর্মা ও দুই সন্তানের সঙ্গে লন্ডনেই থাকেন বিরাট কোহলি। সেখানেই তিনি নিজের ফিটনেস পরীক্ষাও দিয়েছেন বলে খবর। লন্ডনে 'হোম অফ ক্রিকেট' লর্ডসেই বিরাট সেই পরীক্ষা দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। ঐতিহাসিক সেই স্টেডিয়ামেই গত মাসেও একাধিকবার কোহলিকে অনুশীলন করতে দেখা গিয়েছিল। ফের একবার নিজের প্রস্তুতি ও ফিটনেস বজায় রাখতে লর্ডসে অনুশীলন সেশন সারলেন 'কিং কোহলি'।

দেশ হোক বা বিদেশ, কোহলির অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাই কোহলি অনুশীলন করবেন আর তার ছবি বা ভিডিও কিছুই সোশ্যাল মিডিয়ায় ছড়াবে না, এমনটা কার্যত অসম্ভব। এর আগেও একাধিক ব্যক্তিকে কোহলির সঙ্গে নিজেদের ছবি শেয়ার করতে দেখা গিয়েছে। এবার এক নেট বোলারের সঙ্গে কোহলি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। দুইজনেই বেশ হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছেন। 

যদিও ভারতীয় এ দলে সুযোগ না হলেও মূল দলে দুই তারকা ক্রিকেটার ফিরবেন বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
Indian Cricket Team: বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
Rohit Sharma Retirement: সপ্তাহান্তে লর্ডসেই ভারতের জার্সি গায়ে রোহিতের শেষ ম্যাচ? জল্পনার মাঝে বোর্ডের তরফে কী জানানো হল?
সপ্তাহান্তে লর্ডসেই ভারতের জার্সি গায়ে রোহিতের শেষ ম্যাচ? জল্পনার মাঝে বোর্ডের তরফে কী জানানো হল?
Pakistan Cricket: ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার
ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget