এক্সপ্লোর

Bengal Ranji Team: আশঙ্কাই সত্যি, অভিষেকককে ছাড়াই ঘোষিত বাংলার রঞ্জি দল, সার্ভিসেসের বিরুদ্ধে ভরসা পেস ত্রিফলা

Ranji Trophy: ২২ জানুয়ারি থেকে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে মুখোমুখি বাংলা ও সার্ভিসেস । সেই ম্যাচের জন্য ১৮ সদস্যের বাংলা দল বেছে নেওয়া হল শনিবার । 

কলকাতা: আশঙ্কা ছিলই । সেটাই বাস্তবে পরিণত হল । চোটের জন্য রঞ্জি ট্রফিতে সার্ভিসেস (Bengal Ranji Trophy Squad vs Services) ম্যাচ থেকে ছিটকে গেলেন বাংলার তরুণ উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল । গোটা রঞ্জি ট্রফিতেই তিনি অনিশ্চিত । তাঁর পরিবর্তে সার্ভিসেসের বিরুদ্ধে বাংলা দলে সুযোগ পেলেন সুমিত নাগ ।

২২ জানুয়ারি থেকে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে মুখোমুখি বাংলা ও সার্ভিসেস । সেই ম্যাচের জন্য ১৮ সদস্যের বাংলা দল বেছে নেওয়া হল শনিবার । 

বিজয় হাজারে ট্রফিতে অসমের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন । বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে আর খেলতে পারেননি অভিষেক পোড়েল । বাংলার উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে কয়েকদিন আগেই প্রকাশ্যে এল আরও বড় উদ্বেগের খবর । রঞ্জি ট্রফিতেও খেলার সম্ভাবনা কার্যত নেই চন্দননগরের ক্রিকেটারের । চিকিৎসকেরা জানিয়েছেন, দেড় থেকে দুমাস মাঠের বাইরে থাকতে হবে উইকেটকিপারকে । 
 
আপাতত বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবিলিটেশন চলছে অভিষেকের । ২২ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবে বাংলা । কল্যাণীতে বাংলার প্রতিপক্ষ সার্ভিসেস । সেই ম্যাচে খেলতে পারবেন না অভিষেক । রঞ্জির গ্রুপ পর্বে বাংলার শেষ ম্যাচ লাহলিতে হরিয়ানার বিরুদ্ধে । সেই ম্যাচেও তিনি খেলতে পারবেন কি না, ঘোর সংশয় ।
 
তাঁর পরিবর্তে শাকির হাবিব গাঁধীকে ভাবা হচ্ছে । তরুণ উইকেটকিপার ব্যাটার সুমিত নাগকেও তৈরি রাখা হচ্ছে । আইপিএলেও কি অনিশ্চিত অভিষেক? দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার ম্যাচ ফিট হতে পারবেন কি না, প্রশ্ন থেকে যাচ্ছে । 

তবে সার্ভিসেস ম্যাচে বাংলার বোলিং বিভাগ বেশ শক্তিশালী । মহম্মদ শামি ও আকাশ দীপের সঙ্গে রয়েছেন মুকেশ কুমার । কল্যাণীতে পেস বোলিং সহায়ক পিচে জোরে বোলাররা সাধারণত বাড়তি সাহায্য পেয়ে থাকেন । পেস ত্রয়ী সার্ভিসেসকে চাপে ফেলতে পারে বলেই ধারণা টিম ম্যানেজমেন্টের । শাহবাজ আমেদও রয়েছেন দলে ।  

ঘোষিত বাংলা দল

অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুমন্ত গুপ্ত, শুভম চট্টোপাধ্যায়, চন্দ্রহাস দাস, শাকির হাবিব গাঁধী (উইকেটকিপার), সুমিত নাগ (উইকেটকিপার), শাহবাজ আমেদ, রাহুল প্রসাদ, মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, সূরয সিন্ধু জয়সওয়াল, বিকাশ সিংহ, শুভম সরকার, সৌম্যদীপ মণ্ডল ও সুমিত মোহান্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget