এক্সপ্লোর

Ranji Trophy: লক্ষ্য টানা দ্বিতীয় জয়, কাল রঞ্জিতে নাগাল্যান্ডের বিরুদ্ধে নামছে বাংলা

Ranji Trophy 2022-23: এবারের রঞ্জিতে এটাই বাংলার প্রথম অ্যাওয়ে ম্যাচ। এর আগে ইডেনে খেলা হয়েছিল উত্তর প্রদেশ ও হিমাচল প্রদেশ ম্যাচ। 

কোহিমা: রঞ্জিতে নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে কাল মাঠে নামছে বাংলা। নাগাল্য়ান্ডের বিরুদ্ধে কাল মাঠে নামছে লক্ষ্মীরতন শুক্লর দল। এর আগে ২ ম্যাচে ঝুলিতে ৯ পয়েন্ট পুরেছে বাংলা। গ্রুপ এ-র ম্যাচে কাল নাগাল্য়ান্ডের বিরুদ্ধে নামছে টিম বেঙ্গল। এবারের রঞ্জিতে এটাই বাংলার প্রথম অ্যাওয়ে ম্যাচ। এর আগে ইডেনে খেলা হয়েছিল উত্তর প্রদেশ ও হিমাচল প্রদেশ ম্যাচ। 

কাল ম্যাচে নামার আগে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল বলেন, ''মরসুমটা আমাদের দারুণ শুরু হয়েছে। এখানেও আমরা কঠিন একটা ম্যাচ খেলব। নিজেদের সেরাটা দিতে পারব, এই বিষয়ে আমি আশাবাদী। ছেলেরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য মরিয়া।''

উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারানোর পর হিমাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছে বাংলা। প্রতিপক্ষ হিসেবে নাগাল্যান্ড অবশ্যই অনেকটাই পিছিয়ে বাংলার তুলনায়। আগের দুটো ম্যাচে উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশের বিরুদ্ধে হেরে গিয়েছে তারা। 

আগামীকালের ম্যাচেও অভিমন্যু ঈশ্বরণকে পাবে না বাংলা শিবির। সেক্ষেত্রে ফের একবার মনোজ তিওয়ারির নেতৃত্বেই খেলতে নামছে তারা। এমনিতে দলে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। ব্য়াটিং ডিপার্টমেন্টে টপ অর্ডারে অভিষেক দাস, কৌশিক ঘোষ, সুদীপ ঘরামিরা তাে রয়েইছেন। এছাড়া মিডল অর্ডারে মনোজ ও অনুষ্টুপের অভিজ্ঞতা বড় সম্পদ বাংলার।

অলরাউন্ডার হিসেবে শাহবাজ থাকছেন। স্পিন ডিপার্টমেন্টে প্রদীপ্ত প্রামানিক ও অঙ্কিত মিশ্রার মধ্যে যে কোনও একজনকে খেলানো হতে পারে পিচের চরিত্র বিবেচনা করে। পেস ডিপার্টমেন্টে ঈশান পোড়েল, আকাশ দীপের সঙ্গে গীত পুরি, রবিকান্ত ও দুর্গেশ দুবের মধ্যে একজনকে দেখা যেতে পারে।

'চাকদা এক্সপ্রেস' ছবির শ্যুটিং শেষ

উচ্ছ্বসিত অনুষ্কা শর্মার অনুরাগীরা। তাঁর আগামী ছবি 'চাকদা এক্সপ্রেস'-এর শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী। ভারতীয় ক্রিকেট তারকা ঝুলন গোস্বামীর জীবনের ওপর ভিত্তি করে এই ছবি তৈরি হয়েছে। 

র‍্যাপ আপ পার্টিতে অভিনেত্রীকে দেখা গেল ক্রিকেট জার্সিতে। ঝুলন গোস্বামীকে ছবির শেষ ক্ল্যাপ দিতে দেখা গেল। সেটে আনা হয়েছিল দোতলা কেক। কেকেও ছিল একটি ক্ল্যাপবোর্ডের ছবি, যেখানে উল্লেখ করা হয়েছে '৬৫ দিন, ৭ শিডিউল ও ৬ শহর'। অনুষ্কা শর্মা লেখেন, 'চাকদা এক্সপ্রেসের সেটে র‍্যাপ আপ এবং ধন্যবাদ ঝুলন গোস্বামীকে ফাইনাল ক্ল্যাপ দিয়ে শ্যুটিং শেষ করার জন্য!'   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM:
"কে কী বলছে কিছু এসে যায় না", ম্যাচের সেরা হয়ে কাকে নিশানা করলেন ঈশান কিষাণ?
IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
IND vs ZIM Live: বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের
বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget