এক্সপ্লোর

Big Bash League: ওভারের শেষ বলে বাবরকে সিঙ্গেল নিতে মানা স্মিথের, পরের বলেই আউট হয়ে ফিরলেন পাকিস্তানি তারকা

BBL 15: বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে সিডনি থান্ডার্সের বিরুদ্ধে আজ ওপেন করতে নেমেছিলেন বাবর আজম ও স্টিভ স্মিথ।

সিডনি: বিগ ব্য়াশ লিগের (Big Bash League) ইতিহাসের সবথেকে দামি বিদেশি ক্রিকেটার তিনি। এবারের বিগ ব্যাশে রান পেলেও, বাবর আজমের (Babar Azam) স্ট্রাইক রেটের জন্য তাঁর যথেষ্ট সমালোচনা হয়েছে। শুক্রবার ফের এমন এক ঘটনা ঘটল যার ফলে আবারও চর্চার কেন্দ্রে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক। ঘটনাটা ঠিক কী?  

আজ এসিজিতে বিবিএলে সিডনির দুই ফ্র্যাঞ্চাইজ়ি একে অপরের মুখোমুখি হয়েছিল। সেখানে সিক্সার্স দলের হয়ে ১১ বছর পর বিবিএলে খেলতে নেমেছিলেন মিচেল স্টার্ক। পাশাপাশি সিক্সার্সের ওপেনিং জুটিতেও ছিল চমক। অ্যাশেজ খেলে ফেরার পর থেকে সিক্সার্সের হয়ে স্টিভ স্মিথ (ব) এবং বাবর আজম, বর্তমান সময়ের দুই তারকা ব্যাটার ওপেন করছেন। সিডনি স্ম্যাশেও আজ তাই আর সেখানেই বিপত্তি।

গোটা টুর্নামেন্টেই বাবর আজমের স্ট্রাইক রেটে নিয়ে সমালোচনা হয়েছে। আজকের ম্যাচেও তিনি মন্থর গতিতেই ব্যাট করছিলেন। এমন সময় ১১ নম্বর ওভারে বাবর তিনটি ডট বল খেলেন। ওই ওভারের শেষ বলে বাবর লং অনে বল মারেন। আপাত অর্থে একটি সহজ এক রান হয়ে যেত সেখানে। তবে অপরপ্রান্তে থাকা স্টিভ স্মিথ রান নাকচ করে দেন। তাতে বাবরকে বেশ হতবাকই দেখায়। স্মিথের সঙ্গে তিনি কথাও বলেন। তবে সম্ভবত পরের ওভারের কথা ভেবেই স্মিথ এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

ঠিক পরের ওভারেই সিক্সার্সরা পাওয়ার সার্জ নেওয়ার সিদ্ধান্ত নেয় যেখানে বাড়তি ফিল্ডার পাওয়ার প্লের মতোই সার্কেলের ভিতরে থাকেন। সেখানে স্মিথ নিজের সিদ্ধান্তকে একেবারে সঠিক প্রমাণ করেন। রায়ান হ্যাডলির বলে নাগাড়ে চারটি ছক্কা মারেন স্মিথ। ওভারে বিবিএল রেকর্ড মোট ৩২ রান করেন তিনি। কিন্তু স্মিথ দুরন্ত ব্যাটিং করলেও, বাবরের ভাগ্য সহায় হয়নি। 

স্মিথের সেই সিঙ্গেল মানা করার ঠিক পরে যে বলটি প্রথম খেলেন বাবর, তাতেই তিনি বোল্ড হয়ে সাজঘরে ফরেন। তাঁর সংগ্রহ ৩৯ বলে ৪৭ রান। স্ট্রাইক রেট মাত্র ১২০-র আশেপাশে। আউট হয়ে মাঠ ছেড়ে বের হওয়ার সময় ক্ষোভে ফেটে পড়েন বাবর। ব্যাট দিয়ে অ্যাড কুশনগুলিকে সজোরে আঘাত করতে দেখা যায় তাঁকে। দিনকয়েক আগেই বাবরের পাকিস্তানি দলের সতীর্থ তথা একদা ওপেনিং পার্টনার মহম্মদ রিজওয়ানকে মন্থর গতিতে খেলার জন্য রিটায়ার্ড আউট করা হয়েছিল, এবার বাবরকেও সিঙ্গেল নিতে মানা করা হল।

 

প্রসঙ্গত উল্লেখ্য, এই ম্য়াচে বাবর আউট হলেও সিক্সার্সরা দুরন্ত ভঙ্গিমায় ম্যাচ জিতে নেয়। মাত্র ১৭.২ ওভারেই জয়ের জন্য কাঙ্খিত ১৯০ রান তুলে ফেলে সিক্সার্সরা। স্টিভ স্মিথ ৪২ বলে ১০০ রান করেন। এটি বিবিএলে তাঁর চতুর্থ শতরান। প্রতিপক্ষের ডেভিড ওয়ার্নারও এদিন সেঞ্চুরি হাঁকান। বিশ ওভারের ক্রিকেটে শতরানের নিরিখে কোহলিকে পিছনে ফেলেন, তবে তা সত্ত্বেও তাঁর দল সিডনি থান্ডার্সকে ম্যাচ হারতে হয়।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget