এক্সপ্লোর

Champions Trophy 2025: লাহৌরে জাদরানের বিধ্বংসী ইনিংস, ইংল্যান্ডেরই বিরুদ্ধে ইংরেজ তারকার রেকর্ড ভেঙে গড়লেন ইতিহাস

AFG vs ENG: ইব্রাহিম জাদরানের ইনিংসে ভর করেই আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ৩২৫ রান তোলে।

লাহৌর: মাত্র দিন তিনেক আগেই একই মাঠে এক বিধ্বংসী ইনিংসের সাক্ষী থেকেছিলেন ক্রিকেটপ্রেমীরা। অজ়িদের বিরুদ্ধে ইংল্যান্ড ওপেনার বেন ডাকেটের সেই ইনিংস দলকে ম্য়াচ জেতাতে না পারলেও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) সর্বকালীন রেকর্ড গড়েছিল। কিন্তু সেই রেকর্ড মাত্র তিনদিনই স্থায়ী হল। ইংল্যান্ডের বিরুদ্ধেই বুধবার, ২৬ ফেব্রুয়ারি বেন ডাকেটের রেকর্ড ভেঙে দিলেন আফগানিস্তান ওপেনার ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)। 

ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে (AFG vs ENG) কার্যত ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত শাসন করলেন জাদরান। এক সময় যেখানে ৩৭ রানের বিনিময়ে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল আফগানরা। সেখানে জাদরানের দৌলতে আফগানদের ইনিংস শেষ হল ৩২৫ রানে। ইনিংসের ৫০তম ওভারে জাদরান যখন লিভিংস্টোনের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন, ততক্ষণে তাঁর নামের পাশে ১৭৭ রান লেখা। ডাকেটের ১৬৫ রানের ইনিংসকে পিছনে ফেলে এটাই এখন চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ব্য়ক্তিগত স্কোর। এখানেই কিন্তু শেষ নয়।

জাদরানের ১৭৭ রানের ইনিংস ওয়ান ডেতেও কোনও আফগান ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ। নিজেরই রেকর্ড ভাঙলেন তরুণ আফগানিস্তান ব্যাটার। বছর তিনেক আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬২ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। এবারে মাত্র ১৪৬ বলে এল ১৭৭ রান। জাদরানের বিধ্বংসী ইনিংসে ভর করে দল হিসাবেও আফগানরা সর্বকালীন ইতিহাস গড়ল।

 

 

এদিন সাত উইকেটের বিনিময়ে আফগানিস্তানের ৩২৫ রানই কোনও আইসিসি ইভেন্টে তাঁদের সর্বোচ্চ দলগত রান। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। শুরুটা ভাল একেবারেই হয়নি। নতুন বল হাতে জোফ্রা আর্চারের আগুনে স্পেলে ব্যাকফুটে চলে গিয়েছিল আফগানিস্তান। ৩৭ রানে তিন উইকেট হারিয়ে একেবারে ধুঁকছিল আফগানিস্তান। এই সময়েই অধিনায়ক হাশমাতুল্লা শাহিদির সঙ্গে মিলে শতরানের পার্টনারশিপে জাদরান ইনিংসকে স্থিরতা প্রদান করেন।

এরপরে ওমারজ়াই এবং শেষের দিকে বর্ষীয়াণ মহম্মদ নবির আগ্রাসী ইনিংসে আফগানিস্তান ইনিংস তড়তড়িয়ে এগিয়ে যায়। সাপোর্টও পান জাদরান। দেখতে দেখতেই ৩২৫ রানের বেশ চ্যালেঞ্জিং টোটাল বোর্ডে তুলে ফেলেন জাদরানরা। বোলাররা এবার সেই রান ডিফেন্ড করতে পারেন কি না, সেটাই দেখার।    

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে কালো দস্তানা হাতে মাঠে নামছেন হার্দিক, এর কার্যকারিতা ঠিক কী? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ENG T20 Live: বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, ইংল্যান্ড বোর্ডে তুলল ২৫৭
বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, ইংল্যান্ড বোর্ডে তুলল ২৫৭
India vs England: বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড
বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড
Vaibhav Sooryavanshi: 'আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ আলাদা', বৈভবকে বার্তা বিশ্বজয়ীর
'আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ আলাদা', বৈভবকে বার্তা বিশ্বজয়ীর
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget