এক্সপ্লোর

Champions Trophy: উইকেট নেওয়ার নিরিখে বুমরা, শামিদের থেকে এগিয়ে তিনি, তাও কেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রাত্য সিরাজ?

Indian Cricket Team: চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ শামি, অর্শদীপ সিংহ ও যশপ্রীত বুমরা, তিন ফাস্ট বোলার সুযোগ পেয়েছেন।

নয়াদিল্লি: বিগত চার বছরে ভারতীয় দলের হয়ে ওয়ান ডেতে সর্বাধিক উইকেট নেওয়া বোলারের নাম কিন্তু যশপ্রীত বুমরা বা মহম্মদ শামি নয়। বা তাঁর নাম অর্শদীপ সিংহও নয়। তবে এই তিন ফাস্ট বোলারই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে (Champions Trophy) জায়গা পেয়েছেন। জায়গা হয়নি সর্বোচ্চ উইকেটশিকারী  মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। কেন তাঁকে জাতীয় দলে রাখা হল না?

বর্ডার-গাওস্কর ট্রফিতে একসময় সিরাজের ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল। তাও ভারতীয় দল তাঁর ওপর আস্থা রাখে। কিন্তু ওয়ান ডেতে আস্থা রাখতে পারল না টিম ম্যানেজমেন্ট। এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে যশপ্রীত বুমরার অনুপস্থিতিতেও তাঁকে দলে রাখা হয়নি। অথচ পরিসংখ্যান কিন্তু তাঁকে বাকি সব ভারতীয় ফাস্ট বোলারের থেকে এগিয়ে রাখছে। 

২০২১ সাল থেকে ৪২ ইনিংসে ৭১টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। তাও কেন জাতীয় দলে জায়গা পেলেন না তিনি? ভারতীয় দল ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা সিরাজের বাদ পড়া নিয়ে মুখ খোলেন। রোহিত জানান তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনজনই ফাস্ট বোলার চাইছিলেন তাই সিরাজকে দুর্ভাগ্যবশত বাদ পড়তে হয়। রোহিতের দাবি অনুযায়ী নতুন বল বাদে সিরাজ তেমন কার্যকরী নন।

রোহিত সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা তিনজনই ফাস্ট বোলারকেই দলে চাইছিলাম। দুর্ভাগ্যবশত ওকে বাদ পড়তে হয়েছে। নতুন বল না হলে ও তেমন কার্যকরী হয় না। তাই আমাদের কাছে আর কোনও বিকল্প ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত ভারতীয় দলে নির্দিষ্ট ভূমিকার জন্য খেলোয়াড়দের রাখা হয়েছে।' সেই কারণে সিরাজ সেই ভূমিকায় ফিট না হওয়ায় বাদ পড়েন বলে দাবি রোহিতের।

প্রত্যাশিতভাবেই ১৫ সদস্যের দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। দলে রয়েছেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারও। ১ বছরের বেশি সময় পর ফের আইসিসি ইভেন্টের দলে ঢুকে পড়লেন মহম্মদ শামি । রোহিতের ডেপুটি নির্বাচিত হয়েছেন এই টুর্নামেন্টে শুভমন গিল।

আগেই ঠিক ছিল যে রোহিত শর্মা ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর সাংবাদিক বৈঠক করবেন। সেই মতই এদিন দুপুরে দুজনে নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতেই সাংবাদিক বৈঠকে আসেন। অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত শর্মার ওয়ান ডে ফর্ম্য়াটেও দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকী আদৌ তিনি অধিনায়ক থাকবেন কি না, তা নিয়েও আলোচনা হয়েছিল। হিটম্যানের সঙ্গে বৈঠকেও বসেন গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর। সেখানেই নাকি রোহিত বলে দিয়েছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাঁকে সময় দিতে। এরপরই নিশ্চিত হয়ে গিয়েছিল যে রোহিত শর্মার নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে টিম ইন্ডিয়া। একইসঙ্গে বিরাট কোহলিও রয়েছেন। শ্রেয়স আইয়ার ধারাবাহিকভাবে ঘরোয়া টুর্নামেন্টে ভাল পারফরম্য়ান্স করার পুরস্কার পেলেন। তিনি সুযোগ পেয়েছেন দলে। হার্দিক পাণ্ড্য ফিরেছেন। অক্ষর পটেল ও কুলদীপ যাদবকেও রাখা হয়েছে স্কোয়াড। এদিন যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে,  সেই স্কোয়াডই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও খেলবে।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকলেও চোট নিয়ে সংশয়, ২ ফেব্রুয়ারি নির্ধারিত হবে যশপ্রীত বুমরার ভাগ্য! 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
Wimbledon: উইম্বলডন দেখতে একসঙ্গে শুভমন-সচিন-অঞ্জলি, ক্রিকেটপ্রেমীরা বলছেন শ্বশুর-শাশুড়ির সঙ্গে!
উইম্বলডন দেখতে একসঙ্গে শুভমন-সচিন-অঞ্জলি, ক্রিকেটপ্রেমীরা বলছেন শ্বশুর-শাশুড়ির সঙ্গে!
India vs England: জোড়া সিরিজ হারের লজ্জা, বিপর্যয়ের কারণ খুঁজতে কোচ-অধিনায়কের সঙ্গে বৈঠকে বসবেন BCCI কর্তারা
জোড়া সিরিজ হারের লজ্জা, বিপর্যয়ের কারণ খুঁজতে কোচ-অধিনায়কের সঙ্গে বৈঠকে বসবেন BCCI কর্তারা
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হার, কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এল...
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হার, কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এল...

ভিডিও

Purulia Shellac Industry GI Tag : মানভূমে 'নতুন ভোর', লাক্ষা শিল্প পেল GI স্বীকৃতি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ২: 'সেবাশ্রয়' নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ১: ৩ মাসও কাটল না, ৩ দলছুটকে দিয়েই শুরু বিজেপির তৃণমূলীকরণ?
21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget