এক্সপ্লোর

CWC Qualifiers 2023: স্কটল্যান্ডকে দুরমুশ করে শেষ দল হিসাবে বিশ্বকাপের টিকিট পাকা করল নেদারল্যান্ডস

Bas de Leede: মাত্র চতুর্থ খেলোয়াড় হিসাবে ওয়ান ডেতে এক ম্যাচে শতরান করার পাশাপাশি পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন বাস দে লিডে।

বুলাওয়ো: জিম্বাবোয়ে ছিটকে যাওয়ায় ভারতে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপের শেষ দল হিসাবে নেদারল্যান্ডস বা স্কটল্যান্ডের মধ্যে এক দল যে কোয়ালিফাই করবে, তা নিশ্চিত হয়ে গিয়েছিল। দুই দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (CWC Qualifiers 2023) সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি (SCO vs NED) হয়েছিল। সেই ম্যাচেই স্কটল্যান্ডের বিরুদ্ধে ৪৩ বল বাকি থাকতে চার উইকেট হাতে রেখে দাপুটে মেজাজে ম্যাচ জিতে নিলেন ডাচরা।

২৭৮ রানের চ্যালেঞ্জিং টার্গেটে সহজেই পৌঁছে গেলেন ডাচরা। নেদারল্যান্ডসের জয়ের নায়ক বাস দে লিডে। মাত্র চতুর্থ খেলোয়াড় হিসাবে ওয়ান ডেতে এক ম্যাচে শতরান করার পাশাপাশি পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন বাস দে লিডে (Bas de Leede)। এই জয়ের সুবাদে নেদারল্যান্ডসের ভারতে আয়োজিত বিশ্বকাপের টিকিটও পাকা হয়ে গেল। 

নিজেদের গত ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে স্কটল্যান্ড ছয় পয়েন্ট নিয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার জন্য বেশ ভাল জায়গাতেই ছিল। অপরদিকে, চার পয়েন্টে থাকা নেদারল্যান্ডসকে ভারতের টিকিট পাকা করতে হলে শুধু জয় নয়, প্রয়োজন ছিল বড় ব্যবধানে জয়। সেই লক্ষ্যে ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। ম্যাচের শুরুতেই স্কটল্যান্ড ওপেনার ম্যাথিউ ক্রসকে শূন্য রানে সাজঘরে ফেরান লোগান ভ্যান বিক।

আরেক ওপেনার ক্রিস্টোফার ম্য়াকব্রাইডকে ৩২ রানে আউট করেন দে লিডে। অভিজ্ঞ জর্জ মান্সিও ৯ রানে ফেরেন। ৬৪ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল স্কটরা। এমন পরিস্থিতিতে ব্র্যান্ডন ম্যাকমুলান স্কটদের ইনিংসকে স্থিরতা প্রদান করেন। রিচি বেরিংটনের সঙ্গে ১৩৭ রানের পার্টনারশিপ গড়েন তিনি। ম্যাকমুলান ১০৬ রানের ইনিংস খেলেন। দে লিডে ৬৪ রান করা বেরিংটনকে ফেরান। শেষের দিকে টমাস ম্যাকিন্টোসের ঝোড়ো ৩৮ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৭৭ রান তোলে স্কটল্যান্ড। 

ব্যাট হাতে নেদারল্যান্ডস দুই ওপেনার বিক্রমজিত সিংহ (৪০) ও ম্যাক্স ও দউদ (২০) অর্ধশতরানের পার্টনারশিপ গড়লেও, পরপর উইকেট হারাতে থাকে ডাচরা। একদিকে জয়ের চাপ, অপরদিকে কোনও ব্যাটার তেমন সঙ্গ না দেওয়ার চাপ, দুই সামলে একাই লড়ে যান দে লিডে। তাঁকে শেষমেশ সঙ্গ দেন শাকিব জুলফিকর। দুইজনে ষষ্ঠ উইকেটে মাত্র ৬৯ বলে ১১৩ রান যোগ করেন। দে লিডে ৯২ বলে ১২৩ রান করেন। তাঁর আউট হওয়ার পর নেদারল্যান্ডসের জয়ের জন্য আর মাত্র এক রানের প্রয়োজন ছিল, যা ভ্যান বিক করে দেন। ৪২.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ডাচরা। ফলে নেট রান রেটে স্কটল্যান্ডকে পিছনে ফেলে তাঁদের বিশ্বকাপের টিকি পাকা হয়ে যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget