এক্সপ্লোর

David Miller: অজি বোলিংকে তছনছ করে চোখধাঁধানো সেঞ্চুরি, ৩৭ বছর বয়সে নতুন রেকর্ড মিলারের

David Miller Record: তবে চুক্তির মধ্য়ে না থাকলেও জাতীয় দলের জার্সিতে অবিস্মরণীয় ইনিংস খেললেন মিলার। মাত্র ৯৩ বলের ইনিংসে ১২টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলীয় বোলিং আক্রমণকে তছনছ করে দেন।

জোহানেসবার্গ: অস্ট্রেলিয়ার(AUS vs SA) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দ্বিতীয় ম্য়াচে চোখধাঁধানো ১৪২ রানের ইনিংস খেললেন ডেভিড মিলার (David Miller)। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সেন্ট্রাল চুক্তির আওতার বাইরে রয়েছেন এই মুহূর্তে ৩৭ বছরের এই তারকা বাঁহাতি ব্যাটার। তবে চুক্তির মধ্য়ে না থাকলেও জাতীয় দলের জার্সিতে অবিস্মরণীয় ইনিংস খেললেন মিলার। মাত্র ৯৩ বলের ইনিংসে ১২টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলীয় বোলিং আক্রমণকে তছনছ করে দেন। এই ইনিংসের মধ্য় দিয়ে নতুন রেকর্ডও গড়ে ফেলেছেন প্রোটিয়া তারকা।

পাঁচ নম্বরে বা তার নীচে ব্যাটিং করতে আসা কোনও ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক এই মুহূর্তে মিলারই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ বা তার নীচে ব্যাটিং করতে নেমে সর্বাধিক রানের মালিকও ওয়ান ডে ফর্ম্যাটে মিলারই এখন। এই পারফরম্যান্স মিলারের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা আগের ব্যক্তিগত সেরা রানকেও ছাপিয়ে গিয়েছে। এর আগে ২০১৮ সালে হোবার্টে ১৩৯ রানের ইনিংস খেলেছিলেন মিলার। এদিন সেই রানকেও টপকে যান। নিজের ইনিংসে ৯টি ছক্কা হাঁকান মিলার। ওয়ান ডে ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংসে ৮টি ছক্কা হাঁকিয়েছিলেন পোলার্ড। তাঁকে টেক্কা দিলেন মিলার। তবে এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের রোহিত শর্মা। বিশ্বের সব ক্রিকেটারদের নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মিলার। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Proteas Men (@proteasmencsa)

অস্ট্রেলিয়া এসেছে দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজ খেলতে। ম্য়াচে প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। ব্য়াট হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে মিলারের পাশাপাশি শতরান হাঁকান ক্য়াপ্টেন তেম্বা বাভুমাও। তিনি ১০৩ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে তেম্বা ১০টি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকিয়েছিলেন। লোয়ার অর্ডারে ডুয়ান জেনসেন ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকা বোর্ডে ৯ উইকেট হারিয়ে ৩৬৫ রান তুলে নিয়েছিল। জবাবে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনারই মারমুখি মেজাজে ব্যাটিং শুরু করেন। মার্শ ও হেড ওপেনিংয়ে নেমেছিলেন। দু'জনেই ৮৪ রানের ইনিংস খেলেন। জ্যাভিয়ের বার্টলেট লোয়ার অর্ডারে ঝোড়ো ২৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন। তবে ৩৩৩ এই আটকে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
IND vs NZ Test: দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার
দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার
Mohammed Siraj: বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা
বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা
IND vs NZ Day 3 Highlights: স্বস্তির ২ উইকেট বুমরার, ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা ভারতের, শেষ ২ দিনে নাটক?
স্বস্তির ২ উইকেট বুমরার, ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা ভারতের, শেষ ২ দিনে নাটক?
Advertisement

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget