এক্সপ্লোর

IPL 2023: সেরেছে চোট, আইপিএলেই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন তারকা ভারতীয় বোলার

Deepak Chahar: ২০২২ সালে চাহার ভারতের হয়ে ১৫টি ম্যাচে মাঠে নেমেছিলেন। তারপরে প্রথমে স্ট্রেস ফ্র্যাকচার ও পরে গ্রেড ৩ টিয়ারের জন্য সিংহভাগ ম্যাচই খেলতে পারেননি তিনি।

নয়াদিল্লি: পরপর দুই চোটের কারণে প্রায় ছয় মাস মাঠের বাইরেই কাটাতে হয়েছে ভারতের তারকা অলরাউন্ডার দীপক চাহারকে (Deepak Chahar)। তবে অবশেষে চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন চাহার। ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল (IPL 2023)। আসন্ন আইপিএলেই ফিরতে চলেছেন চাহার।

পরপর চোট

২০২২ সালে চাহার ভারতের হয়ে ১৫টি ম্যাচে মাঠে নেমেছিলেন। তারপরে প্রথমে স্ট্রেস ফ্র্যাকচার ও পরে গ্রেড ৩ টিয়ারের জন্য সিংহভাগ ম্যাচই খেলতে পারেননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন চাহার। ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের সময়ই চোট পান চাহার। তিন ওভার বল করার পরেই তাঁকে মাঠ ছাড়তে হয়। তবে ৩০ বছর বয়সি চাহার অবশেষে চোট সারিয়ে ফিরছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর মাঠে ফিরতে তৈরি তিনি।

চাহার নিজেই জানান তিনি আসন্ন আইপিএলেই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন। চাহার বলেন, 'আমি বিগত দুই-তিন মাস ধরে আমার ফিটনেস নিয়ে ভীষণ খাটা খাটনি করেছি। আমি এখন পুরোপুরি ফিট এবং আইপিএলের জন্য ভালভাবে প্রস্তুতিও শুরু করে দিয়েছি। আমার স্ট্রেস ফ্র্যাকচার ও কোয়াড গ্রেড ৩ টিয়ারের মতো দুইটি বড় চোট লেগেছিল। বিশেষ করে ফাস্ট বোলারদের এমন দুই চোট থেকে ফিরতে একটু সময় তো লাগেই। ব্যাটার হলে আমি আরও অনেক আগেই খেলা শুরু করে দিতে পারতাম। তবে স্ট্রেস ফ্র্যাকচারের পর মাঠে ফেরা কঠিন। অন্যান্য বোলারদেরও কিন্তু এমন ধরনের চোটের পর মাঠে ফিরতে বেশ বেগই পেতে হয়েছে।'

আশাবাদী চাহার

প্রসঙ্গত, চাহার গত মাসে সার্ভিসেসের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। গত মরসুমে এটাই চাহারের একমাত্র রঞ্জি ম্যাচ ছিল। সামনেই বিশ্বকাপ। চাহার আশাবাদী ভাল পারফর্ম করলে তিনি দলে সুযোগ পাবেনই। 'আমি নিজের জীবনে বরাবর একটাই নিয়ম মেনে চলেছি। আমি যদি নিজের দক্ষতা অনুযায়ী ব্যাট ও বল করতে পারি, তাহলে আমাকে রোখার সাধ্য কারুর নেই। কে খেলছে, কে খেলছে না, সেইসব দেখে আমার লাভ নেই। আমার লক্ষ্য হল পুরোপুরি ফিট হয়ে নিজের ব্যাট ও বল হাতে ১০০ শতাংশ দেওয়া। যদি আমি এমনটা করতে পারি, তাহলে আমি নিঃসন্দেহে সুযোগ পাব।' দাবি চাহারের।

আরও পড়ুন: সেমিফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, হরমনপ্রীতদের জয়ের পথ বাতলে দিলেন ঝুলন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget