এক্সপ্লোর

IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া

India vs Sri Lanka: ১৬৫ রানে ভারতীয় দল শ্রীলঙ্কাকে এই ম্যাচে পরাজিত করল।

গল: ম্যাচের চতুর্থ দিনের পর ভারতের জয়ের সম্ভাবনাই বেশি ছিল। তবে গলে শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও ভারতের (India vs Sri Lanka) জয়ের পথের কাঁটা হয়ে দাঁড়ান সোনাল দিনুশা। দুরন্ত পাল্টা লড়াই চালান তিনি। প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভাও। তবে শেষরক্ষা হল না। ২০৬ রানেই থেমে গেল দ্বীপরাষ্ট্রের লড়াই। নিজের ১০ বলের ব্যবধানে চার উইকেট নিয়ে মানব সুথার ভারতের (Manav Suthar) ৬০০তম টেস্ট ম্য়াচ জয় সুনিশ্চিত করেন। ১৬৫ রানে গল টেস্ট দিতে সিরিজ়ে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

মানব সুথার এই প্রথমবার এক ইনিংসে পাঁচ ও গোটা ম্যাচে ১০ উইকেট নিলেন। ভারতের জন্য এই টেস্টের জয়ের সবথেকে ইতিবাচক বিষয়টি হল জয়ের কারিগররা। গিল, রাহুল বা জাডেজার মতো প্রতিষ্ঠিত মহাতারকারা নন, বরং এই ম্যাচে ভারতের জয়ের কারিগর দ্বিতীয় টেস্ট খেলা সুথার ও তৃতীয় টেস্টে মাঠে নামা দেবদত্ত পাড়িক্কাল (Devdutt Padikkal)। সুথার বোলিংয়ে ১০ উইকেট নেন, আর পাড়িক্কাল ব্যাট হাতে ম্যাচের দুই ইনিংসে ২০০-র অধিক রান করেন।  

এদিনের লঙ্কানদের হয়ে ইনিংসের শুরুটা করেছিলেন ধনঞ্জয় ডি সিলভা ও সোনল দিনুশা। দিনের শুরুতে শ্রীলঙ্কার স্কোর ছিল চার উইকেটের বিনিময়ে ৮৪ রান। লঙ্কানরা ৯১ রান যোগ করলেও, দুই উইকেট হারায়। সাফল্য পান রবীন্দ্র জাডেজা ও প্রসিদ্ধ কৃষ্ণ। ফলে ম্য়াচে ভারতের জয়ের আশা আরও বাড়ে। গতকাল শেষবেলায় এই দুইজনে মিলেই লঙ্কানদের ইনিংসে স্থিরতা প্রদান করেন। আজ প্রথম সেশনেও তাঁদের বেশ সেট দেখাচ্ছিল। শতরানের পার্টনারশিপের পথে এগোচ্ছিলেন তাঁরা। ধনঞ্জয় অর্ধশতরানও পূরণ করেন। তবে তারপরেই জাডেজার বলে ধনঞ্জয় ৫৯ রানে সাজঘরে ফেরেন। 

এরপরে প্রথম ইনিংসে দুরন্ত অর্ধশতরান হাঁকানো নিরোশান জিকওয়ালা ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী শট খেলতে থাকেন। তবে মাঠের মাঝে যশস্বী জয়সওয়ালের সঙ্গে হালকা কথা কাটাকাটির পরেই প্রসিদ্ধ কৃষ্ণের বল সজোরে প্রহার করতে গিয়ে ব্যর্থ হন। বল তাঁর ব্যাটে লেগে ঋষভ পন্থের দস্তানায় জমা হয়। দুই উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করে নি-সন্দেহেই চাপে ছিল দ্বীপরাষ্ট্র, তবে লঙ্কান পাল্টা লড়াই চালান।

ঠিক প্রথম ইনিংসে যেমন দুরন্ত শতরানে পাল্টা লড়াই চালিয়েছিলেন সোনাল, তেমনই এই ইনিংসেও তিনি ঠান্ডা মাথায় পরিপক্ক ইনিংস খেলছিলেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন কেশারা। ধীরে ধীরে দু'শো রানের পথে এগোচ্ছিল শ্রীলঙ্কা। তবে হঠাৎই জ্বলে উঠেন সুথার। পরপর দুই বলে সেট সোনালকে ৮৪ ও প্রভাত জয়সূর্যকে  প্রথম বলে আউট করেন তিনি। ওভারের শেষ বলে লাহিরু কুমারাকে সাজঘরে ফিরিয়ে নিজের প্রথম পাঁচ উইকেট তো নেনই, পাশাপাশি ভারতকে জয়ের দোরগোড়ায়ও পৌঁছে দেন তিনি। সুথারের বলেই কেশারা আউট হতে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায়। ম্যাচ জিতে নেয় ভারত।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
Advertisement

ভিডিও

Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget