এক্সপ্লোর

Virat Kohli: ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে আদৌ খেলবেন বিরাট? কী বলছেন দীনেশ কার্তিক?

Virat Kohli Update: শেষবার জাতীয় দলের জার্সিতে ওয়ান ডে ফর্ম্যাটে ৫ ম্যাচে ২১৮ রান করেছিলেন। এরমধ্যে ভারত-পাকিস্তান মহারণে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন তিনি।

মুম্বই: বিরাট কোহলি কি আদৌ ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে খেলবেন? নানা মুনির নানা মত। যদিও বিরাট এখনও তা নিয়ে কিছু মন্তব্য করেননি।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আপাতত ওয়ান ডে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বিরাট কোহলি। জাতীয় দলে বিরাটের প্রাক্তন সতীর্থ দীনেশ কার্তিক এবার কিং কোহলির ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় প্রকাশ করলেন।

আইপিএলের পরই দেশ ছেড়েছিলেন বিরাট। কিন্তু প্রস্তুতি থেকে দূরে ছিলেন না তিনি। লন্ডনে ট্রেনিং সারছিলেন তিনি। এরপর দেশে ফিরে জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন। কার্তিক বলছেন, ''২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলার জন্য বিরাট একেবারে প্রস্তুত। ও লন্ডনে গিয়ে নিজের প্রস্তুতি সেরেছে সপ্তাহে ২-৩ টে সেশন করে। আমি নিশ্চিত ২০২৭ বিশ্বকাপে খেলার জন্য কোহলি মুখিয়ে আছে।''

শেষবার জাতীয় দলের জার্সিতে ওয়ান ডে ফর্ম্যাটে ৫ ম্যাচে ২১৮ রান করেছিলেন। এরমধ্যে ভারত-পাকিস্তান মহারণে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন। 

৫০ ওভারের ফর্ম্য়াটে বিরাট কোহলি দ্বিতীয় সর্বাধিক রানের মালিক। এখনও পর্য়ন্ত ৩০২ ওয়ান ডে ম্য়াচ খেলে মোট ১৪,১৮১ রান করেছেন। ঝুলিতে পুরেছেন ৫১টি সেঞ্চুরি ও ৭৪টি অর্ধশতরান।

অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মা ৩০টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন। ৫৩ গড়ে রান করেছেন তিনি। ৯০.৫৯ স্ট্রাইক রেট সহ ১,৩২৮ রান করেছেন, যার মধ্যে ৫টি সেঞ্চুরি এবং ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে তিনবারই তিনি শূন্য রানে আউট হয়েছেন।

বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের থেকে বেশি ওয়ানডে ম্য়াচ খেলেছেন। ৫০টি ম্যাচ খেলে ৪৮ ইনিংসে ৫৪.৪৭ গড়ে এবং ৯৩.৬৯ স্ট্রাইক রেটে ২৪৫১ রান করেছেন। বিরাটের ঝুলিতে ৮টি সেঞ্চুরি এবং ১৫টি হাফ সেঞ্চুরি রয়েছে, যার মধ্যে মাত্র দুটি শূন্য রান রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি ২৯টি ওয়ানডে খেলে ৫১ গড়ে এবং ৮৯ স্ট্রাইক রেটে ১,০৯৭ রান করেছেন, যার মধ্যে ৫টি সেঞ্চুরি এবং ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। রোহিত এবং বিরাট ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য হওয়ায়, ক্রিকেটপ্রেমীরা আসন্ন সিরিজে তাঁদের পারফরম্য়ান্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই খেলোয়াড়েরই ভালো পারফর্ম করার ইতিহাস রয়েছে এবং সিরিজে ভারতের সাফল্যে তাদের অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget