Harry Brook Record: ওয়ান ডে ফর্ম্য়াটের ইতিহাসে দ্রুততম দ্বিশতরান, গিলকে টেক্কা দিলেন হ্যারি ব্রুক
Harry Brook ODI Record: শুভমন গিলের রেকর্ড ভেঙে ফেলেন ব্রুক। কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারত অধিনায়ক।

রাওয়ালপিণ্ডি: ওয়ান ডে ফর্ম্য়াটে ইংল্য়ান্ডের জার্সিতে প্রথম ব্যাটার হিসেবে দ্বিশতরান হাঁকালেন হ্যারি ব্রুক (Harry Brook)। শুধু তাইই নয়, এই ফর্ম্য়াটে ব্যাটারদের মধ্য়ে দ্রুততম দ্বিশতরান হাঁকানোর নজির গড়লেন ইংল্যান্ড অধিনায়ক। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৬ বলে ২০২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ২১টি বাউন্ডারি ও ১০টি ছক্কা হাঁকিয়েছেন ব্রুক। ১৭৪.১৪ স্ট্রাইক রেটে ম্যাচে ব্যাটিং করেছিলেন ব্রুক।
এদিনের ম্যাচে ১১৪ বলে নিজের দ্বিশতরান পূরণ করেন ব্রুক। এর মাধ্যমেই শুভমন গিলের রেকর্ড ভেঙে ফেলেন ব্রুক। কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারত অধিনায়ক। ব্রুক গিলকে টেক্কা দিয়ে তালিকায় শীর্ষে উঠে এলেন। নিজের ওয়ান ডে কেরিয়ারে এখনও পর্যন্ত ব্রুক ৪৬ ম্য়াচে ১৭৩৭ রান করেছেন।
ইংল্যান্ড অধিনায়ক তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৭ হাজার রানও পূরণ করে ফেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৮টি ম্যাচ খেলে ফেলেছেন ব্রুক। টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াট মিলিয়ে মোট ৭০৪৯ রান করেছেন ব্রুক এখনও পর্যন্ত। পাকিস্তানের মাটিতে ব্রুক বরাবরই ভাল খেলেন। এখনও পর্যন্ত সে দেশে ১৮ ম্য়াচে ১৩৩৩ রান করেছেন। পাঁচটি সেঞ্চুরি ও দুটো অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। পাকিস্তানের মাটিতেই নিজের টেস্ট কেরিয়ারের সেরা ইনিংসটি খেলেছিলেন ডানহাতি ব্যাটার। ৩১৭ রান তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ।
View this post on Instagram
নজির গড়েছেন জো রুটও
এদিকে, ইংল্য়ান্ডের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে আট হাজার রান করার নজির গড়লেন জো রুট। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্য়াচের পর রুট বর্তমানে ১৯৬ ওয়ান ডে ম্য়াচে ১৮৬ ইনিংস খেলে ৮০০৫ রানের মালিক। পঞ্চাশের ওপর গড়ে ব্যাটিং করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ডানহাতি ব্যাটার এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটে মোট ২০টি সেঞ্চুরি ও ৪৯টি অর্ধশতরান হাঁকিয়েছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ওয়ান ডে স্কোর রুটের ১৬৬। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্য়ে রুটের পরেই ওয়ান ডে ফর্ম্য়াটে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক অইন মর্গ্যান। তিনি ২২৫ ম্য়াচে ৬৯৫৭ রান করেছেন। রুট টেস্টে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক এখন। সবার আগে রয়েছেন সচিন তেন্ডুলকর।




















