এক্সপ্লোর

Cricket Records: পেশায় ইলেকট্রিশিয়ান, ৬ বলে ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড ২২ গজে

Myles Davis Record: প্রথমে ব্যাটিং করতে নেমে পেনক্রিজ ক্রিকেট ক্লাবটি ১১৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাটিং করতে নেমে একটা সময় পেলসিল ক্রিকেট ক্লাবটির স্কোর ছিল ৪৯/২।

লন্ডন: ক্রিকেটের ইতিহাসে এমনটা আগে কখনও হয়নি। বিরল কৃতিত্বের অধিকারী হলেন মাইলস ডেভিস নামের এক ইংরেজ ক্রিকেটার। ৬ বলে একাই তুলে নিয়েছেন ৬ উইকেট। তাক লাগিয়ে দিয়েছেন এমন বোলিংয়ের পর। সোশ্যাল মিডিয়ায় খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছে যে কে এই বোলার?

আসলে এমন কৃতিত্বের মালিক হয়েছেন ডেভিস স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগ প্রিমিয়ার ডিভিশনের ম্য়াচে। সেই টুর্নামেন্টেই শনিবার পেনক্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন ডেভিস। খেলতে নেমেছিলেন পেলসাল ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। সেই ম্য়াচেই এই অনন্য কৃতিত্ব গড়েন। প্রথমে ব্যাটিং করতে নেমে পেনক্রিজ ক্রিকেট ক্লাবটি ১১৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাটিং করতে নেমে একটা সময় পেলসাল ক্রিকেট ক্লাবটির স্কোর ছিল ৪৯/২। এমন পরিস্থিতি থেকে জয় খুব একটা কঠিন কখনওই নয়। কিন্তু সেখানেই সব হিসেব উল্টে দেন ডেভিস। নিজে জোড়া হ্যাটট্রিকও করেন। যার জন্য ১২.১ ওভারে ৫২ রানে অল আউট হয়ে যায় পেলসিল ক্রিকেট ক্লাব।

কীভাবে গড়লেন এই বিরল নজির?

মাইলস নিজে পেশায় ইলেকট্রিশিয়ান। একই সঙ্গে ক্লাব ক্রিকেটেও খেলেন। পেলসাল ক্রিকেট ক্লাবের ব্য়াটিংয়ের নবম ওভারে পেনক্রিজ অধিনায়ক আক্রমণে নিয়ে আসেন ডেভিসকে। সেই ওভারের শেষ দুটো বলে দুটো উইকেট নেন তিনি। এক ওভার বাদে ফের আক্রমণে নিয়ে আসা হয় ডেভিসকে। তিনি প্রথম বলেই উইকেট পেয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। তবে সেখানেই থামেননি তিনি। পরের তিনটি বলেও তিন উইকেট নেন পরপর। জোড়া হ্যাটট্রিক একেবারে! ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে গত বছর কিশোর সাধক বলে এক বোলার এমন কৃতিত্বের অধিকারী হয়েছিলেন।

ম্য়াচের পর বিবিসি মিডল্যান্ডসকে দেওয়া সাক্ষাৎকারে মাইলস ডেভিস বলেছিলেন, 'আমি নিজেই এখনও বিশ্বাস করতে পারছি না যে কী হয়ে গেল। তবে এই অনুভূতিটা দারুণ আমার জন্য। আমি জানি না যে কীভাবে রি অ্য়াক্ট করা উচিৎ। যখন চতুর্থ উইকেটটা পেলাম, তখনই উৎফুল্ল হয়ে গিয়েছিলাম। কিন্তু পরে এই মোমেন্টামটাই ধরে রেখেছিলাম।'

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে যখন বল হাতে নজির গড়ছেন এক অনামী বোলার, তখন ভারতে আইপিএলের মঞ্চে ভরাডুবি অব্যাহত মুম্বই ইন্ডিয়ান্সের। এবার ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে আড়াইশোর কাছাকাছি রান করেও হেরে গেল হার্দিক পাণ্ড্যর দল। প্লে অফের দৌড় থেকেও এবার প্রায় ছিটকে যাওয়ার পথে মুম্বই শিবির।

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
Shubman Gill: কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget