এক্সপ্লোর

Cameron Green: আঙুলে চোট, সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন ক্যামেরন গ্রিন

Cameron Green Update: আঙুলে চোট পেয়ে সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন তরুণ এই অজি অলরাউন্ডার। 

মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে ৫ উইকেট নিয়েছেন। আইপিএলে রেকর্ড দলে তাঁকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে এরই মধ্যে খারাপ খবর। আঙুলে চোট পেয়ে সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন তরুণ এই অজি অলরাউন্ডার। বুধবার অজি টিম ম্যানেজমেন্টের তরফ থেকে গ্রিনের চোটের কথা জানানো হয়েছে। তাঁর ডান হাতের আঙুলে সামান্য চিড় ধরেছে। সামনেই আবার ভারত (Australia Tour Of India) সফর। তাই ২৩ বছরের অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে আনরিচ নোখিয়ার বলে চোট পান। সঙ্গে সঙ্গে টিমের চিকিৎসকদের পরামর্শমত মাঠ ছাড়েন গ্রিন। 

 আইপিএলের (IPL) ইতিহাসে সর্বকালের সবথেকে দামি অস্ট্রেলিয়ান খেলোয়াড় হলেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। তরুণ অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্যাট কামিন্সের রেকর্ড ভেঙে দিলেন ক্যামেরন গ্রিন। ২০২০ সালের নিলামে কামিন্সকে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এতদিন পর্যন্ত তিনিই আইপিএলের ইতিহাসের সবথেকে দামি খেলোয়াড় ছিলেন, তবে তাঁর রেকর্ড ভেঙে দিলেন গ্রিন। শুধু তাই নয়, আইপিএলের সর্বকালীন ইতিহাসে একমাত্র স্যাম কারানই গ্রিনের থেকে অধিক দামে বিক্রি হয়েছেন।

তবে কারানকে না পেলেও আরেক তরুণ অলরাউন্ডার গ্রিনকে দলে নিয়ে নিল আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ২৩ বছর বয়সি গ্রিন ব্যাট হাতে বড় শট মারতে তো সক্ষমই, পাশাপাশি তিনি ১৪০-র অধিক গতিতে বল করতেও সক্ষম। তিনি মিডল অর্ডার ও টপ অর্ডার দুই স্থানেই ব্যাট করতে পারেন। তাই গ্রিন যে মুম্বই ইন্ডিয়ান্স দলের শক্তি বাড়াবে, তা বলাই বাহুল্য।

সতর্ক বোর্ড

রোহিত শর্মা (Rohit Sharma) নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন। ওয়াকিবহাল মহল মনে করছে, রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন। যে কারণে ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজ না খেললেও, ওয়ান ডে সিরিজের দলে নাম রয়েছে তাঁর। তবে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কে এল রাহুল ও বিরাট কোহলিকে। যদিও এ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সূত্রের খবর, দুজনের কেউই বিরতি চাননি। তবে নির্বাচকেরা মনে করেছেন, তাঁদের বিরতি প্রয়োজন।

যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ফিট ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচকেরা তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন। তাঁরা বুমরার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাকে ফেরানোর আগে তাঁকে ম্যাচ ফিট করে তুলতে চায় বোর্ড।

 
 

 

 

সেরা শিরোনাম

Dhruv Jurel: কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
Mohammed Siraj: 'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
NZ vs IND: ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget