এক্সপ্লোর

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন, আবার কবে মাঠে ফিরবেন বুমরা? মুখ খুললেন ভারতীয় কোচ

Japrit Bumrah: পিঠের চোটের জেরেই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা।

আমদাবাদ: তাঁকে সম্পূর্ণভাবে ফিট প্রবল চেষ্টা করা হয়েছিল। তবে যশপ্রীত বুমরা (Japrit Bumrah) নির্ধারিত সময়ে ফিট হতে পারেননি। ১১ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণার দিনই বুমরাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। পরিবর্তে সুযোগ পান হর্ষিত রানা। এবার বুমরার চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) থেকে ছিটকে যাওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

দীর্ঘদিন ধরে পিঠের চোট সারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাঠে নামার প্রবল চেষ্টা করছিলেন বুমরা। তারকা ফাস্ট বোলার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাবও চালাচ্ছিলেন। তবে শেষমেশ তা সম্ভব হয়নি। বুমরার মতো তারকা বোলার তথা ম্যাচ উইনারের না থাকাটা নিঃসন্দেেহে  ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। কতদিন মাঠের বাইরে থাকতে হবে বুমরাকে?

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় শেষে বুমরাকে নিয়ে মুখ খোলেন গম্ভীর। সাক্ষাৎকারে তিনি জানান, 'ওর আর খেলার সম্ভাবনা যে নেই, সেটা সকলেই জানেন। তবে এই বিষয়ে না না খুঁটিনাটি তথ্য আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। ওকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সেটা মেডিক্যাল দল বলতে পারবে। এনসিএ-র মেডিক্যাল দলই তো এইসব সিদ্ধান্তগুলি নেয়।'

তিনি আরও যোগ করেন, 'নিঃসন্দেহেই আমরা ওকে দলে চেয়েছিলাম। ও বিশ্বমানের একজন ক্রিকেটার যার দক্ষতা সম্পর্কে আমরা সকলেই অবগত। তবে দিনের শেষে কিছু কিছু জিনিস তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এটা অর্শদীপ, হর্ষিতদের মতো তরুণদের জন্য নিজেকে প্রমাণ করার একটা সুযোগও বটে। এই সুযোগগুলিরই তো অপেক্ষায় থাকে অনেকে। হর্ষিত এই গোটা সিরিজ়েই ভাল পারফর্ম করেছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছে। অর্শদীপের দক্ষতাও আমরা দেখেছি। তাই বুমরাকে মিস করলেও, মহম্মদ শামির মতো একজন অভিজ্ঞ বোলারের দলে থাকাটা সবসময়ই ভাল বিষয়।'

এর পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে উইকেটকিপার নিয়ে সংশয়ও সমাপ্ত করে দিলেন ভারতীয় কোচ। স্পষ্ট জানিয়ে দিলেন কেএল রাহুলই দলের এক নম্বর কিপার-ব্যাটার। 'কে এল আমাদের এক নম্বর উইকেটকিপার। এই মুহূর্তে এটাই বলতে পারি। ঋষভ পন্থও সুযোগ পাবে। তবে এই মুহূর্তে কে এল ভাল করছে। আর আমরা দুজন উইকেটকিপার, ব্যাটার খেলাতে পারি না।' মত গম্ভীরের। 

আরও পড়ুন: আমদাবাদে ফর্মে ফিরলেন বিরাট কোহলি, 'মাস্টার ব্লাস্টার' সচিনের জোড়া রেকর্ড ভাঙলেন 'কিং'  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget