এক্সপ্লোর

Virat Kohli: আমদাবাদে ফর্মে ফিরলেন বিরাট কোহলি, 'মাস্টার ব্লাস্টার' সচিনের জোড়া রেকর্ড ভাঙলেন 'কিং'

IND vs ENG 3rd ODI: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে ৫৫ বলে ৫২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি।

আমদাবাদ: দীর্ঘ সময় ধরে তাঁর ফর্মে ফেরার অপেক্ষায় ছিলেন সকলে। আমদাবাদে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং দেখে কে বলবে, তাঁর ফর্ম নিয়ে চারিদিকে এত হাহাকার। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে (IND vs ENG 3rd ODI) দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। কেরিয়ারের ৭৩তম ওয়ান ডে হাফসেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। আর বিরাট কোহলির ব্যাট চলা মানেই রেকর্ডের ঝুলি। আজও একাধিক রেকর্ড গড়লেন তিনি।

আমদাবাদে রোহিত শর্মা মাত্র এক রান করেই সাজঘরে ফিরেছিলেন। ফলে নতুন বলের সামনে শুরুতেই ব্যাটিংয়ে নামতে হয়েছিল কোহলিকে। মার্ক উডের বিরুদ্ধে চতুর্থ, পঞ্চম স্টাম্পের বলে কয়েকবার বিট হন কোহলি। তবে নিজের মনসংযোগ নষ্ট হতে দেননি তিনি। দুরন্ত ফ্লিক, ছবির মতো স্ট্রেট ড্রাইভ, অনবদ্য স্কোয়ার কাটে বিশ্বের সবথেকে বড় স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মন মাতালেন 'কিং কোহলি'।   

৫২ রানের ইনিংসের সুবাদেই কোহলি এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে চার হাজার রান পূরণ করেন। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার পর এই নিয়ে তৃতীয় দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজার রানের গণ্ডি পার করলেন কোহলি। ভিভি, সচিন তেন্ডুলকররা দুই দলের বিরুদ্ধে চার হাজার বা তার বেশি রান করেছেন। তবে তিনটি দলের বিরুদ্ধে চার হাজার রানের গণ্ডি পার করার কৃতিত্ব তিনি বাদে কেবল রিকি পন্টিংয়েরই রয়েছে। শুধু তাই নয়, 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকরের আরও একটি রেকর্ড ভাঙেন 'কিং'। 

 

দ্রুততম ব্যাটার হিসাবে কোহলি এদিন এশিয়ার মাঠে ১৬ হাজার রানের গণ্ডি পার করলেন। মাত্র ৩৪০ ইনিংসে এই গণ্ডি পার করলেন তিনি। সচিনের সর্বকালীন রেকর্ড ভাঙলেন কোহলি। সচিন ৩৫৩ ইনিংসে ১৬ হাজার রান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে ফেললেন কোহলি। আশা তাঁর কাছে এই ম্যাচে নিঃসন্দেহে আরও বেশি রানের ছিল। তবে অর্ধশতরানের পর আদিল রশিদের বলে খোঁচা দিয়ে সাজঘরে ফেরেন কোহলি। অবশ্য দীর্ঘদিন রান না পাওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে এই হাফসেঞ্চুরি কিন্তু কোহলির ফর্মে ফেরারই ইঙ্গিত দেয়।

 

আরও পড়ুন: জাতীয় অ্যাকাডেমি থেকে ফিট সার্টিফিকেট পেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ বুমরা? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget