এক্সপ্লোর

Glenn Phillips: মাঠে ক্যাচ ধরার সময় উড়োজাহাজের মতো লাফান, এবার আকাশে বিমানও উড়ালেন গ্লেন ফিলিপ্স

New Zealand Cricket: গ্লেন ফিলিপ্স কিউয়ি ক্রিকেটার হলেও, তাঁর প্রথম পছন্দ পাইলটিংই ছিল বলে জানান তিনি।

নয়াদিল্লি: বর্তমান বিশ্বের সেরা ফিল্ডারের প্রসঙ্গ উঠলে, সবসময় একেবারে প্রথমেই তাঁর নাম উঠে আসে। মাঠে নিজের অস্বাভাবিক, ফিজিক্স ব্যর্থ করে দেওয়া ফিল্ডিংয়ের জন্য বিখ্যাত তিনি। বহুবার উড়োজাহাজের মতো ফিল্ডিং করার সময় হাওয়ায় গা ভাসাতে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার সত্যি সত্যিই আকাশে উড়োজাহাজ উড়ালেন কিউয়ি তারকা গ্লেন ফিলিপ্স (Glenn Phillips)।

মঙ্গলবার, ১৭ মার্চ গ্লেন ফিলিপ্স সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তাঁকে অকল্যান্ডের বিমানবন্দরে একটি ছোট্ট ছপারকে সফলতার সঙ্গে ল্যান্ড করাতে দেখা যাচ্ছে। ভিডিওতে ফিলিপ্সকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ককপিট নিয়ন্ত্রণ করতে দেখা যায়। নেটিজেনরা তাঁকে এই নতুন ভূমিকায় দেখে বেশ খানিকটা চমকেই গিয়েছেন।                     

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Glenn Phillips (@glennphillips236)

ক্রিকেট মাঠে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, কিপিং সবটাই করতে পারেন গ্লেন ফিলিপ্স। তবে তার পাশাপাশি তিনি ক্রিকেটের বাইরেও নিজের দ্বিতীয় এক কেরিয়ার গড়ার চেষ্টা চালাচ্ছেন। আপাতত পেশাদার পাইলটের লাইসেন্স পাওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন ফিলিপ্স। প্রকৃত অর্থেই তিনি কিন্তু অলরাউন্ডার।    

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Glenn Phillips (@glennphillips236)

ফিলিপ্স বরাবরই পেশাদার পাইলট হতে চেয়েছিলেন। তবে এর জন্য যে পরিমাণ খরচ হয়, সেই দেখেই ফিলিপ্সকে পিছিয়ে যেতে হয়। অতীতে কিন্তু তিনি এ কথা সংবাদমাঘধ্যমকে জানিয়েছেন। তিনি বলেছিলেন, 'এটা আমার বিরাট প্যাশন। আমি যদি ক্রিকেট না খেলতাম এবং ছোটবেলা থেকেই আমার কাছে যথেচ্ছ পরিমাণ অর্থ থাকত, সত্যি বলতে তাহলে আমি হয়তো পাইলটই হতাম। যদি আমায় ক্রিকেট কেরিয়ার শেষ করার পরেও কাজ করতেই হয়, তবে সেক্ষেত্রে পাইলটিংটাই আমার প্রথম পছন্দ হবে।'                                                                        

সেরা শিরোনাম

ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget