এক্সপ্লোর

IND vs AUS: ভারতের স্পিন আক্রমণ সামলানোর কড়া প্রস্তুতি অজি শিবিরে, তিন ঘণ্টার টানা অনুশীলন স্মিথদের

ICC Champions Trophy 2025: সেই পিচেই অজিদের খেলতে নামতে হবে। নিঃসন্দেহে ভারতীয় স্পিন আক্রণকে সামলানো যে বড় একটা চ্যালেঞ্জ হতে চলেছে স্টিভ স্মিথের দলের কাছে। 

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। গতকাল রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্য়াচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। এ গ্রুপের শীর্ষে থাকার সুবাদে বি গ্রুপে দ্বিতীয় স্থানাধিকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার দল। দুবাইয়ে যে পিচে ভারতীয় স্পিনাররা দাপট দেখিয়ে কিউয়িদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে, সেই পিচেই অজিদের খেলতে নামতে হবে। নিঃসন্দেহে ভারতীয় স্পিন আক্রণকে সামলানো যে বড় একটা চ্যালেঞ্জ হতে চলেছে স্টিভ স্মিথের দলের কাছে। 

পিটিআই সংবাদসংস্থা সূত্রের খবর, দুবাইয়ে আইসিসির যে অ্য়াকাডেমি রয়েছে, তাতে রবিবার বিকেলে স্পিনের কড়া প্রস্তুতি সেরেছেন অজি ব্যাটাররা। প্রায় তিন ঘণ্টার অনুশীলন সেরেছে গোটা দল। স্মিথ, হেডরা যদিও হালকা অনুশীলনই সেরেছেন। কিন্তু অজি শিবিরের তরুণ সদস্যরা সবাই চূড়ান্ত অনুশীলন সেরেছেন। দুবাইয়ের পিচ ভারতীয় বোলারদের কাছে এখন হাতের তালুর মত চেনা। একই মাঠে তাঁরা গোটা টুর্নামেন্টের সব ম্য়াচই খেলছেন। কিউয়িদের বিরুদ্ধে ম্য়াচে বরুণ চক্রবর্তী, অক্ষর পটেলরা দাপট দেখিয়েছেন। আগের ম্য়াচে কুলদীপ যাদব জ্বলে উঠেছিলেন। দুবাইয়ের স্পিন নির্ভর পিচে ভারতের শক্তিশালী স্পিন বোলিংয়ের বিরুদ্ধে পাল্লা দেওয়াটা ম্য়াক্সওয়েলদের কাছে কিন্তু চ্যালেঞ্জ হতেই পারে। জানা গিয়েছে আইসিসি অ্য়াকাডেমির নেট বোলারদের স্মিথরা নাকি বলে দিচ্ছিলেন যে এমন ভাবেই বল ছুড়তে যাতে ড্রাইভ ও ফ্লিক শট মারতে হয়।

এর আগে ২০১৫ ওয়ান ডে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল অস্ট্রেলিয়ায়। সেখানেও সেমিতে মুখোমুখি হয়েছিল দুটো দল। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ভারতে। সেখানে ফাইনালে রোহিতের দলকে হারিয়ে খেতাব ঘরে তুলেছিল কামিন্সের অস্ট্রেলিয়া। 

এদিকে,  কাফ মাসলে চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ম্যাথু শর্ট। আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সময় চোট পান এই তরুণ তারকা। আশা করা হয়েছিল যে সেমির আগে পুরো ফিট হয়ে উঠবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁর বিকল্প বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তরুণ অলরাউন্ডার কুপার কনোলিকে দলে নেওয়া হয়েছে। 

শর্ট আফগানিস্তানের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দ্রুতগতিতে ২০ রান করেছিলেন। এরপরই বৃষ্টির জন্য খেলা স্থগিত হয়ে যায়। শর্টের চোট প্রসঙ্গে অজি অধিনায়ক স্মিথ জানিয়েছেন, "ওঁর কাফ মাসলের চোট প্রথমে ভেবেছিলাম অত সিরিয়াস কিছু হবে না। কিন্তু এখনও যন্ত্রণা অনুভব করছে। এই পরিস্থিতিতে সেমিফাইনালের দিনও এগিয়ে আসছে। তাই আমাদের পরিবর্ত খুজে নিতেই হল।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget