এক্সপ্লোর

ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটের মাঝেই রাহুল, সূর্যকুমারকে স্বাগত জানিয়ে বিশেষ বার্তা অধিনায়ক রিজওয়ানের

Mohammad Rizwan: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতকে স্বাগত জানালেও, গোটা বিষয়টাই যে পিসিবির উপর নির্ভরশীল বলেও জানান পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়কল মহ্মদ রিজওয়ান।

নয়াদিল্লি: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) ঘিরে জট অব্যাহত। পাকিস্তানে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা। তবে ভারতীয় দল নিরাপত্তাজনিত কারণে পড়শি দেশে যেতে রাজি নয়। সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ ঘিরে ধোঁয়াশা। তবে এরই মাঝে পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ক মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) তরফে এক বার্তা সকলেরই মন জিততে বাধ্য।

কেএল রাহুল, সূর্যকুমার যাদবসহ গোটা ভারতীয় দলকে (Indian Cricket Team) পাকিস্তানে স্বাগত জানিয়ে এক বার্তা দেন রিজওয়ান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় শুরু হওয়ার আগে রিজওয়ান বলেন, 'কেএল রাহুল (KL Rahul), সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) সকলেই স্বাগত। যে সকল খেলোয়াড়রা আসবেন তাঁদের সকলকেই আমরা স্বাগত জানাব। বাকি সিদ্ধান্ত তো আমরা নেব না, সেটা পিসিবি নেবে। যাই সিদ্ধান্ত হোক না কেন, আশা করি ওঁরা আলাপ আলোচনা করে সঠিক সিদ্ধান্তই নেবেন। তবে আমরা আশা করছি যে ভারতীয় দলের ক্রিকেটাররা যদি আসেন, তাঁদের আমরা স্বাগত জানাব।'

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ়ের মাঝে সূর্যকুমার যাদবকেও চ্য়াম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়ার প্রকৃত কারণ জানতে চাওয়া হয় তাঁর কাছে। ওই সমর্থক সূর্যকুমারকে জিজ্ঞাসা করেন, 'আপনারা পাকিস্তানে কেন আসছেন না বলতে পারেন ?' হাসিমুখে যার জবাব দেন ভারত অধিনায়ক। তিনি বলেন, 'আরে ভাই, আমাদের হাতে বিষয়টি নেই।'   

তবে ভারত ও পাকিস্তানের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা কিন্তু অব্যাহতই রয়েছে। ভারতীয় বোর্ড যে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে যেতে চায় না, সেটি পিসিবি এবং আইসিসি উভয়কেই নাকি বিসিসিআই জানিয়েও দিয়েছে। এই নিয়ে ক্ষুব্ধ পিসিবি। বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে পাকিস্তান বোর্ডকে। সেই নিয়ে ক্ষুব্ধ পিসিবি নাকি  আইসিসির ডিসপুট রেজ়িলিউসন কমিটির কাছে এই বিষয়টি নিয়ে নালিশ করবে। আর্থিক বিষয়ের দিকটা নিয়েই পিসিবি অভিযোগ জানাবে বলে খবর।

পাশাপাশি শোনা যাচ্ছে পাকিস্তান দল নাকি ক্ষোভে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টও প্রত্যাখ্যান করতে পারে। পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ অর্থ ব্যয় করেছে। উপরন্তু নিরাপত্তার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে আশ্বাসও দিয়েছে। তবে বিসিসিআই এই বিষয়ে একেবারেই আশ্বস্ত হতে পারছে না। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ এখনও ঝুলেই রয়েছে।    

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পারথে কফি ডেটে 'বিরুষ্কা', সঙ্গী ভামিকাও, ভাইরাল হল কোহলি, অনুষ্কার ছবি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget