এক্সপ্লোর

IND vs AFG 3rd T20I: ঐতিহাসিক! প্রথম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম শতরান রোহিতের

Rohit Sharma: তৃতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিরুদ্ধে ৬৯ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা।

বেঙ্গালুরু: ভারতের টি-টোয়েন্টি দলে তাঁর সুযোগ পাওয়া নিয়ে দিনকয়েক আগেও প্রশ্নচিহ্ন ছিল। তবে রোহিত শর্মা (Rohit Sharma) প্রমাণ করে দিলেন কেন তাঁকে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার বলে গণ্য করা হয়। আফগানিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে সিরিজ়ের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs AFG 3rd T20I) কেরিয়ারের পঞ্চম টি-টোয়েন্টি শতরান হাঁকালেন রোহিত। বিশ ওভারের আন্তর্জাতিক ফর্ম্যাটে এই রেকর্ড আর করার নেই। রোহিত সতীর্থ সূর্যকুমার যাদব ও গ্লেন ম্যাক্সওয়েলের চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরানের রেকর্ডকে পিছনে ফেললেন। দিনের শেষে ১২১ রানে অপরাজিত রইলেন তিনি। ভারত ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে ২১২ রান তুলল। 

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে দ্রুতই তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে থাকে। আফগানিস্তানের ফরিদ আমেদের বিরুদ্ধে কার্যত অসহায় আত্মসমর্পন করে ভারতীয় টপ অর্ডার। ২২ রানে চার উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। ফরিদ নেন তিন উইকেট। অবশ্য বাঁ-হাতি ফাস্ট বোলারের বিরুদ্ধে ভারতীয় দলের এই দুর্বলতা এর আগেও অতীতে দেখা দিয়েছে। এই ম্যাচেও সেই পুরনো রোগেই আক্রান্ত হল ভারত।

তবে একদিকে যেখানে একের পর এক উইকেট হারাচ্ছে টিম ইন্ডিয়া, সেখানে রোহিত শর্মা, অপরদিকে ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন। শতরানেরও কম স্ট্রাইক রেট নিয়ে লম্বা একটা সময় ব্যাট করে ইনিংস সামলানোর চেষ্টা করেন তিনি। তাঁকে সঙ্গ দেন রিঙ্কু সিংহ। রোহিত তারপর পরিস্থিতি বুঝে ধীরে ধীরে নিজের রঙ বদলান। ৪১ বলে নিজের প্রথম ৫০ রান করেন তিনি। তাঁর পরের ৫০ রান আসতে সেখানে সময় লাগে মাত্র ২৩ বল।

রিঙ্কু এবং রোহিত এদিন সেট হয়ে যাওয়ার পর আফগানিস্তানের বোলারদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তোলেন। রোহিত শেষমেশ ৬৯ বলে ১২১ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার ও আটটি ছক্কায়। ১৯০ রানের রোহিত-রিঙ্কুর পার্টনারশিপই ভারতকে খাদের কিনারা থেকে তুলে এনে দুশো রানের গণ্ডি পার করায়। এবার ভারত এই ম্যাচ জিতে আফগানিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে হোয়াইটওয়াশ করতে পারে কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: কেরিয়ার সেরা পঞ্চম স্থানে অক্ষর, আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় এগোলেন যশস্বী, দুবেও 

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget