এক্সপ্লোর

IND vs AFG Test: অভিষেক ঘটাতে চলেছেন তরুণ তুর্কি! আফগানদের বিরুদ্ধে ভারতের হয়ে তিনে ব্যাটিংয়ে নামবেন কে?

Indian Cricket Team: শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত।

মুল্লানপুর: আর দিন দু'য়েকের অপেক্ষা, তারপরেই ভারতীয় দলের আন্তর্জাতিক কামব্যাক ঘটতে চলেছে। আফগানিস্তানের বিরুদ্ধে শনিবার একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামবে মুল্লানপুরে। সেই ম্যাচে ভারতীয় একাদশ কেমন হবে, সেই নিয়ে জল্পনা রয়েছে। বৃহস্পতিবার, ভারতীয় অনুশীলন দেখে কি একাদশের কোনও আভাস মিলল?

রবীন্দ্র জাডেজাকে এই সিরিজ়ের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলের ভবিষ্যৎ পরখ করে নেওয়ার সুযোগ রয়েছে এই ম্যাচে। জাডেজার অনুপস্থিতিতে হর্ষ দুবে এবং মানব সুতার, দুই তরুণের বয়স ২৩ বছর, উভয়েই জাডেজার মতো বাঁ-হাতে বল করার পাশাপাশি ব্যাটিং করতে দক্ষ।

ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে কিন্তু সাংবাদিক সম্মেলনে স্পষ্টই আভাস দিয়ে গেলেন যে এই দুই তারকার একজন শনিবার নিজের অভিষেক ঘটাতে পারেন। দুশখাতেকে বলতে শোনা যায়, 'আমার ধারণা কুলদীপ এবং ওয়াশি (ওয়াশিংটন  সুন্দর) খেলবেই, তারপরে দলে ওই দুইজনের মধ্যে একজনকে সুযোগ দেওয়া হবে। নতুন দুইজন তো ব্যাটটাও মোটামুটি করতে পারেন।'

তবে প্রশ্ন যে শুধু অলরাউন্ডার তথা তৃতীয় স্পিনার বিকল্প নিয়ে রয়েছে, তেমনটা কিন্তু নয়। প্রশ্ন রয়েছে ভারতীয় দলের তিন নম্বরে কে ব্যাট করবেন সেই নিয়েও। চেতেশ্বর পূজারা যাওয়ার পর থেকে সেই উত্তর এখনও পাওয়া যায়নি। সাই সুদর্শনকে ইংল্যান্ডে সুযোগ দেওয়া হলেও, তিনি সেখানে তেমনভাবে নজর কাড়তে ব্যর্থ হন। দেবদত্ত পাড়িক্কালকে আবার অস্ট্রেলিয়ায় সুযোগ দেওয়া হয়েছিল। সাই ১১ টেস্ট ইনিংসে ২৭.৪৫ গড়ে রান করেছেন। অপরদিকে, পাড়িক্কাল খেলছেন দুইটি টেস্ট।

তবে কর্ণাটক অধিনায়ক পাড়িক্কালের ফর্ম কিন্তু গত রঞ্জি ট্রফিতে বেশ ভাল ছিল। তিনি ৬৬.৫০ গড়ে ৫৫৩ রান করেছিলেন। তাঁকেই কি তাহলে শনিবার মুল্লানপুরে তিন নম্বরে ব্যাট হাতে দেখা যাবে? নেটে নামার আগে ভারতীয় দলের ক্রিকেটাররা আজকে আধ ঘণ্টা ফিল্ডিং অনুশীলন করেন। সেই ফিল্ডিং সেশনে কেএল রাহুল, শুভমন গিল ও যশস্বী জয়সওয়ালকে স্লিপে ফিল্ডিং করতে দেখা গেল।

গিল প্রথম, রাহুল দ্বিতীয় এবং যশস্বী চতুর্থ স্লিপে এদিন ফিল্ডিং করেন। তৃতীয় স্লিপে দেখা যায় দেবদত্ত পাড়িক্কালকে। এই ফিল্ডিং ড্রিল দেখেই অনেকেই মনে করছেন পাড়িক্কালকেই শনিবার একাদশে দেখা যাবে। তবে শেষমেশ কাকে সুযোগ দেওয়া হয়, সেই বিষয়টা জানতে শনিবার অবধি অপেক্ষা করতে হবে। টেন দুশখাতে কিন্তু মেনেও নিচ্ছেন তিন নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এত বার বদল করা আদর্শ নয়। তাই দ্রুতই বিকল্প খুঁজে পেতে তৎপর টিম ইন্ডিয়া।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

India vs Sri Lanka: জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
Advertisement

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget