এক্সপ্লোর

IND vs AUS 1st Test: হেডের প্রতিআক্রমণ, ব্যর্থ স্মিথ, প্রথম সেশনে সিরাজের জোড়া সাফল্যে জয়ের দিকে অগ্রসর ভারত

Border Gavaskar Trophy 2024: অস্ট্রেলিয়াকে জয়ের জন্য এখনও আরও ৪৩০ রান তুলতে হবে। ভারতের প্রয়োজন আর পাঁচ উইকেট।

পারথ: চতুর্থ দিনের একেবারে শুরুতেই উসমান খাওয়াজাকে সাজঘরে ফিরিয়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ১৭ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। মনে হচ্ছিল প্রথম টেস্টের (IND vs AUS 1st Test) ফয়সালা হতে হয়তো বেশি সময় লাগবে না। তবে প্রতিরোধ গড়ে তুললেন স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড (Travis Head)। পঞ্চম উইকেটে দুইজনে মিলে ৬২ রান যোগও করে ফেলেছেন।

স্মিথকেও সাজঘরে ফেরত পাঠান সিরাজই। তবে হেডের প্রতিআক্রমণে শতরানের গণ্ডি পার করেছে অস্ট্রেলিয়া। প্রথম সেশন শেষে অস্ট্রেলিয়ার স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ১০৪ রান। হেড ৭২ বলে ৬৩ রান ও মিচেল মার্শ আপাতত পাঁচ রানে অপরাজিত রয়েছেন। 

চতুর্থ দিনের দ্বিতীয় ওভারেই সিরাজের বলে খোঁচা দেন খাওয়াজা। বল দস্তানাবদ্ধ করতে কোনও ভুল করেননি পন্থ। ১৭ রানে চার উইকেট হারিয়ে বিরাট চাপে থাকা অস্ট্রেলিয়াকে সামলান দুই অভিজ্ঞ ব্যাটার স্মিথ ও হেড। ১৮তম ওভারে ৫০ রান পূরণ করে অস্ট্রেলিয়া। স্মিথ বেশ কিছুদিন ধরে নিজের সেরা ফর্মে নেই। এদিন সেই তাঁকে দাঁতে দাঁত চেপে লড়াই করতে দেখা যায়। হর্ষিত রানার বলে জোর আপিল এবং ডিআর নেওয়া হলেও, বল স্টাম্পের বাইরে যাওয়ায় আম্পায়ার স্মিথকে এলবিডব্লু দেননি।

তিনি সহজে রান করতে না পারলেও, টিকে ছিলেন ক্রিজে। অপরদিকে, হেড নিজের ছন্দেই সম্পূর্ণ ভিন্ন ধরনের এক ইনিংস খেলছিলেন। দুইজনের অর্ধশতরানের পার্টনারশিপ অস্ট্রেলিয়ার জন্য লড়াইয়ের জমি তৈরি করে দিচ্ছিল। কিন্তু তারপরেই আবার বল হাতে জ্বলে উঠলেন সিরাজ। চতুর্থ স্টাম্পের বলে স্মিথ খোঁচা দেওয়ার পর নিজের ডান দিকে ঝাঁপিয়ে এক অনবদ্য ক্যাচ ধরেন পন্থ। ৭৯ রানে আধা অজ়ি দল সাজঘরে ফিরে যায়। হেড অবশ্য আগ্রাসী ব্যাটিং করেই নিজের অর্ধশতরান পূরণ করেন। তিনি ও মিচেল মার্শ লাঞ্চের পর অস্ট্রেলিয়ান ইনিংসকে কতদূর নিয়ে যেতে পারেন সেটা দেখার।

ম্যাচের সমস্ত আপডেট পেতে ক্লিক করুন এখানে...                                         

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বিবাদ অতীত! সেঞ্চুরিয়ন কোহলি সাজঘরে ফিরতেই জড়িয়ে ধরলেন গম্ভীর, ভাইরাল ভিডিও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget